চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে বিপদে ঠেলে মহাবিপদে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

যে ফাঁদে প্রতিপক্ষ বিপদে পড়েছিল, সেই ফাঁদে বাংলাদেশ আরও বড় বিপদে পড়েছে। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট করে স্বাগতিকরা ৫৬ রান তুলতে চার উইকেট হারিয়ে প্রথমদিন শেষ করেছে।

চিন্তা বাড়াচ্ছে উইকেটের আচরণ। টার্নিং পিচ বানিয়ে এখন নিজেদেরই ব্যাট করা দায়। তামিম, মুমিনুলের আউটে উইকেটের কোনো ভূমিকা না থাকলেও বিকেলজুড়ে টার্নের পসরা চোখে পড়েছে। পেসার সুরাঙ্গা লাকমাল, স্পিনার রঙ্গনা হেরাথ এবং দিলরুয়ান পেরেরার বল ছোবল তুলেছে ধারাবাহিকভাবে।

তামিম (৪) নেমেই আক্রমণ শুরু করেন। চার হাঁকানোর পর লাকমালকে সোজা ব্যাটে খেলতে গিয়ে তার হাতেই ক্যাচ দেন। আগের ম্যাচের নায়ক মুমিনুলক হক (০) এদিন রান নেয়ার সময় মনোযোগ ঠিক রাখতে পারেননি। ‘থ্র’ থেকে আসা বল তার প্রান্তের উইকেটে যখন লাগে, তখন তিনি অলস ভঙ্গিতে ক্রিজে ব্যাট রাখছিলেন। অনুমান ক্ষমতাকে আরেকটু কাজে লাগাতে পারলে বাংলাদেশের বড় ভরসাকে এভাবে ফিরতে হতো না।
মূর্তিকারিগর

মুশফিকুর রহিম একবার রিভিউ নিয়ে বেঁচে যান। এরপর লাকমালের কমপক্ষে দুটি ভয়ঙ্কর ইনসুইঙ্গারে আউট হতে হতে আবার বাঁচেন। তৃতীয়টি থেকে আর রক্ষা পাননি। আগের দুটির মতো একইভাবে ছাড়তে গিয়ে বোল্ড হন। ২২ বলে এক রান করে ফিরতে হয়ে সাবেক অধিনায়ককে। ইমরুল ফেরেন পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে। ৫৫ বলে ১৯ করেন তিনি।

শ্রীলঙ্কা গুটিয়ে যায় রাজ্জাক, তাইজুল এবং মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে। চার বছর পর দলে ফেরা রাজ্জাক ৬৩ রানে চার উইকেট নেন। তাইজুলও চারটি। তিনি খরচ করেন ৮৩ রান। মোস্তাফিজ ১৭ রানে দুই উইকেট নিয়ে লঙ্কানদের চা বিরতির পরপরই অলআউট করে দেন। সফরকারীদের হয়ে কুশল মেন্ডিস সর্বোচ্চ ৬৮ ও রোশেন সিলভা ৫৬ রান করেন।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২২২ (৬৫.৩ ওভার)
(মেন্ডিস ৬৫, ধনঞ্জয়া ১৯, গুনাথিলাকা ১৩, রোশেন ৫৬, দিলরুয়ান ৩১, আকিলা ২০; মিরাজ ০/৫৪, রাজ্জাক ৪/৬৩, তাইজুল ৪/৮৩, মোস্তাফিজ ২/১৭।)

Reneta

বাংলাদেশ প্রথম ইনিংস : ৫৬/৪ (২২ ওভার)
(তামিম ৪, মুমিনুল ০, মুশফিক ১, ইমরুল ১৯, লিটন ২৪*, মিরাজ ৫ *; লাকমাল ২/২০, হেরাথ ০/১১ , পেরেরা ১/২৫ ।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লজ্জা থাকলে তারা আর কখনো দুর্নীতি করবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ, শনিবার প্রতিবাদ কর্মসূচি

পরবর্তী
বিএনপি

শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ, শনিবার প্রতিবাদ কর্মসূচি

জিয়া পরিবারের দুর্নীতি প্রমাণিত: আওয়ামী লীগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT