চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোতাভায়া রাজাপাকসে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন পদুজানা পেরামুনা দল থেকে মনোনীত ও দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই গোতাভায়া রাজাপাকসে।

বিবিসি জানায়, সরকারি ফলাফল অনুযায়ী সিংহলি, বৌদ্ধ অধ্যুষিত এলাকার বেশিরভাগ আসনে জয়ী হয়েছেন ৭০ বছর বয়সী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল গোতাভায়া। আর তামিল এলাকায় এগিয়ে ছিলেন প্রেমদাসা।

তবে চূড়ান্ত ফলাফলে দেখা যায়, রাজাপাকসে ৫২.২৫% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ডেমোক্র্যাটিক দলের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট রাজাসিংহে প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমদাসা পরাজয় মেনে নিয়েছেন।

পরাজিত হয়ে প্রেমাদাসা বলেন, জনগণের সিদ্ধান্তকে সম্মান জানানো আমার দায়িত্ব। শ্রীলংকার সপ্তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য গোতাভায়া রাজাপাকসকে অভিনন্দন।

টুইট বার্তায় রাজাপাকসে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, সকল শ্রীলংকাবাসী এই জয়ের অংশ।

নির্বাচন কমিশন বলেছেন, ভোটগ্রহণ ছিলো ৮৩.৭%। সোমবার একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজাপাকসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

Reneta

এপ্রিল মাসে মারাত্মক সন্ত্রাসী হামলার পর শ্রীলংকায় প্রথম নির্বাচন হলো।

বৌদ্ধ ধর্মাবলম্বী সিংহল গোষ্ঠীর কাছে বেশ জনপ্রিয় গোতাভায়া রাজাপাকসে৷ তিনি ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷

গত এপ্রিলের বোমা হামলার পর সংখ্যাগরিষ্ঠ সিংহল গোষ্ঠীর সদস্যরা প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকে দেখতে চাইছেন যিনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কৌশলগত সমাধান দিতে পারবেন৷

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিংহল গোষ্ঠীর প্রথম পছন্দ গোতাভায়া রাজাপাকসে, ডয়চে ভেলেকে এমনটাই বলেছেন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শ্রীলংকার ওপেন ইউনিভার্সিটির প্রফেসর ড. হারশানা রাম্বুকএয়েলা৷

‘তবে তার বিরুদ্ধে গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে, যেটি প্রতিযোগিতায় তাকে কিছুটা পেছনে ফেলতে পারে’, বলেন ড. হারশানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমাদাসারাজাপাকসেশ্রীলংকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT