চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীনির অপসারণ খারাপের হাত থেকে ক্রিকেটের মুক্তি: কামাল

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৪:০৪ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর চেয়ারম্যানের পদ থেকে ভারতের ‘বিতর্কিত’ ক্রিকেট প্রশাসক এন শ্রীনিবাসনের অপসারণকে বিশ্ব ক্রিকেটের জন্য মুক্তি হিসেবে উল্লেখ করেছেন শ্রীনির কারণে আইসিসির সভাপতি পদ ছেড়ে আসা বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সর্বোচ্চ পদ থেকে শ্রীনিবাসনের বিদায় নিশ্চিত হওয়ার খবর ঢাকায় পৌঁছার পর চ্যানেল আই অনলাইনকে মুস্তফা কামাল বলেন: খারাপ লোকের হাত থেকে ক্রিকেট মুক্তি পাচ্ছে এটা ক্রিকেটের জন্য সুখবর। এর ফলে শুধু আমি না, সারা ক্রিকেট দুনিয়াই স্বস্তি ফিরে পেয়েছে।

মেলবোর্নে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথা উল্লেখ করে করে মুস্তফা কামাল বলেন, সেদিন পুরস্কার বিতরণের সময় মেলবোর্নের ৮০ হাজার দর্শক শ্রীনিকে যে ছি ছি দিয়েছিলো সেটাই আমার জন্যে ছিলো প্রথম বিজয়। আর আজ মুম্বাইয়ে যে সিদ্ধান্ত তাতে সেই বিজয় পূর্ণাঙ্গ হলো।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ‘বিতর্কিত’ ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরে গেলে বিসিবির সাবেক সভাপতি হিসেবে মুস্তফা কামাল কিছু মন্তব্য করলে শ্রীনির সিদ্ধান্তে কামালকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়। আইসিসি সভাপতি হিসেবে মুস্তফা কামালের ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও ট্রফি তুলে দেন শ্রীনি।

‘মেলবোর্ন ওই ফাইনালের পর থেকে সে (শ্রীনি) আর একটা দিনও স্বস্তিতে ছিলো না। তার পতনের শুরু সেখান থেকেই।’

নিজে ন্যায়ের পথে ছিলেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন: আজ প্রমাণ হলো আমি ন্যায়ের পথে ছিলাম, আর সে অন্যায়ের পথে ছিলো। সে হিসেবে আমিই জয়ী।

Reneta

আইসিসি আবার ডাকলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘না, আইসিসি বা বিসিবি কোথাও আর যাবো না। নিজের জায়গা থেকেই দেশ এবং বিশ্ব ক্রিকেটের জন্য কাজ করে যাবো।’

পরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় আ হ ম মুস্তফা কামাল বলেন, মেলবোর্ন ঘটনার পর আমার পদত্যাগ অনেক সত্য প্রকাশের রাস্তা খুলে দিয়েছিলো।

‘আমি সভাপতি আর সে আইসিসির চেয়ারম্যান ছিলো। কিন্তু, তার কারণে আমাদের মধ্যে কখনোই কোনো রকম বোঝাপড়া ছিলো না,’ বলে মন্তব্য করেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের সংগঠক মুস্তফা কামাল।

মেলবোর্নের ওই ঘটনার পর বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কে অবনতির আশংকা করা হলেও সেটা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই বাংলাদেশের ক্রিকেটের পুরনো বন্ধু জগমোহন ডালমিয়া সব উত্তেজনায় পানি ঢেলে দেন। মুস্তফা কামালকে আমন্ত্রণ জানিয়ে কলকাতায়ও নিয়ে যান ডালমিয়া।

হঠাৎ ডালমিয়ার মৃত্যু হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন শশাঙ্ক মনোহর। বিসিসিআই’র বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তে এখন তিনিই আইসিসিতে ভারতকে প্রতিনিধিত্ব করবেন। সে হিসেবে মনোহর হবেন আইসিসির চেয়ারম্যান, আর সরে যেতে হবে অনেক ‘অঘটনের নায়ক’ শ্রীনিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিসিসিআইভারতীয় ক্রিকেট বোর্ডশ্রীনিবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬

জীবনযাত্রা ও মানসিক চাপে বাড়ছে ভার্টিগোর ঝুঁকি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বব্যাংকের নামে ঋণের প্রলোভন, তারেক রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা

জুলাই ১৭, ২০২৬

জুলাই শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের অভিযোগ, শহীদ পরিবারে বিভেদ তৈরির চেষ্টা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT