চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রাবন্তীকে ফিরে পেতে আদালতে রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২১
এইচটি বাংলা, বিনোদন
A A

অতীতের তিক্ততা ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশান সিং। এই মর্মে আদালতের কাছে আবেদনও জানিয়েছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী, গত মাসেই এই খবর প্রকাশ্যে এসেছিল।

বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা করেছেন রোশান সিং। বুধবার পশ্চিমবাংলার শিয়ালদহ কোর্টে এই মামলার শুনানির দিন নির্দিষ্ট ছিল। সমনও গ্রহণ করেছিলেন শ্রাবন্তী, কিন্তু এদিন আদালত চত্বরে হাজির হননি নায়িকা। এব্যাপারে সংবাদমাধ্যমের কাছেও মুখ খোলেননি শ্রাবন্তী।

রোশানের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে সমন পাঠিয়েছিল আদালত, তার বক্তব্য পেশ করবার জন্য ১৪ জুলাই অভিনেত্রীকে হাজির হতে বলা হয়েছিল কোর্টে।

গত ১৮ জুন সমন গ্রহণ করেছিলেন টলি নায়িকা। এই মামলা প্রসঙ্গে রোশানের আইনজীবী শ্যামল মণ্ডল এক সংবাদমাধ্যমকে জানান, ‘সমন গ্রহণ করেও শ্রাবন্তী আসেননি। করোনাকালের বিধিনিষেধের কথা মাথায় রেখে আদালত আরও একটি তারিখ দিয়েছে, সেদিন শ্রাবন্তীকে উপস্থিত থাকতে বলা হয়েছে’।

এই মামলায় শ্রাবন্তীর উপস্থিতি কতটা জরুরি? আইনজীবীর কথায়, ‘রোশানের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ঘিরে শ্রাবন্তীর কোনও অভিযোগ যাতে না আসে, এর জেরেই বধূ ফিরিয়ে আনার মামলা করা হয়েছিল’। মামলার পরবর্তী যে দিন ধার্য রয়েছে, সেদিনও শ্রাবন্তী না এলে মামলার ‘একতরফা’ শুনানি হবে।

আইনজীবীর কথায়, আদালত রায় দিয়ে জানাতে পারে রোশান-শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে পারবেন কিনা। আদালতের এই রায় শ্রাবন্তী কি মেনে নেবেন? নাকি নির্ধারিত দিনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য রাখবেন আদালতের সামনে? সেই প্রশ্নের উত্তর সময় বলবে। কিন্তু রোশানের সঙ্গে যে শ্রাবন্তী সংসার করতে চান না তা কিন্তু রোশানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নায়িকা।

Reneta

শ্রাবন্তীর ভাঙা সম্পর্কের কথা কারুর অজানা নয়। রাজীব বিশ্বাসের সঙ্গে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন, তবে সুখের ছিল সেই সম্পর্ক তেমনটা বলা যাবে না। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয় দুজনের। সেই বছরই মডেল কিষাণ বিরাজকে বিয়ে করেন নায়িকা। কিন্তু এক বছর পরেই আলাদা হয় এই জুটির পথ। অবশেষে ২০১৯ সালের জানুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় দুজনের।

এর মাস কয়েকের মধ্যেই রোশান সিং-কে বিয়ে করেন শ্রাবন্তী। এখন শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম সম্পর্ক জড়িয়ে পড়েছেন শ্রাবন্তী।কিন্তু এতো কিছুর পরেও রোশানের বক্তব্য, ‘আমি তো বিয়ে করিনি এক বছরের জন্য, আমার তো এমন ভাবনা নয়, যে আমি বিয়ে করে ছেড়ে দেব। ও না বুঝুক, আমাকে বুঝতে হবে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আদালতজীবনটলিউডবিচ্ছেদবিয়েমামলাশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT