চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিক ‘লাঞ্ছনার’ প্রতিবাদে মহাখালী থেকে বাস চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
সড়ক পরিবহন আইন-বাস চলাচল বন্ধ

ফাইল ফটো

শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে মহাখালী আন্তঃজেলা টার্মিনাল থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাশের একটি তেলের পাম্প থেকে নেত্রকোনার নিশিতা পরিবহন তেল নিতে যায়। সে সময় সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে হর্ন দিয়ে সরে যেতে বললে তখন তারা ক্ষিপ্ত হয়ে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করে।

ঢাকা উত্তর মহানগর পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানিয়েছেন, সোমবার রাতে বাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে ওই পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। এর সূত্র ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Banglabid

এই সংঘর্ষের জেরে রাত থেকেই বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে। বাস টার্মিনালের উত্তর পাশের সড়কের দুই লেনই অবরোধ করে তারা। এর ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকায় যানজট গাজীপুর পর্যন্ত গিয়ে ঠেকেছে। টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটেও একই অবস্থা বলে খবর পাওয়া গেছে।যান চলাচল বন্ধ-শ্রমিক লাঞ্ছনা

সোমবার রাত সোয়া ১২টার দিকে সমঝোতার ভিত্তিতে ঘটনাটি মিটমাট হওয়ার পর যান চলাচল আবার শুরু হয় বলে জানান বনানী থানার ওসি ফরমান আলী।

Reneta

কিন্তু মঙ্গলবার সকালেও যান চলাচল স্বাভাবিক হয়নি। এরপর সকালে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে।

লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এতে বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে অনেকে বাসায় ফিরে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস চলাচল বন্ধমহাখালী বাস টার্মিনাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি-রোনালদো কে কাকে ভোট দিয়েছেন?

পরবর্তী

মেয়াদোত্তীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে চলছে ১৬ ট্রেন

পরবর্তী

মেয়াদোত্তীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে চলছে ১৬ ট্রেন

‘ফিফা বেস্ট’: কার বাক্সে বাংলাদেশ কোচ-অধিনায়কের ভোট?

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT