চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের মজুরি বাড়াতে ক্রেতাদের দোহাই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

ভবিষ্যতে শ্রমিকদের মজুরি বাড়াতে ক্রেতাদের দোহাই দিয়ে শ্রম ও প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেছেন, বিদেশি ক্রেতারা বাংলাদেশি তৈরি পোশাকের দাম বাড়ালে ভবিষ্যতে শ্রমিকদের মজুরি আরও বাড়ানো হবে।

বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্প খাতে কর্মরত অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় ৫৭ অসুস্থ শ্রমিক ও ৭৭ জন শিক্ষার্থীসহ মোট ১৩৪ জনকে অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পোশাক শিল্পের ব্যবসা ভালো হলে, এবং বিদেশি ক্রেতারা পোশাকের দাম বাড়ালে ভবিষ্যতে শ্রমিকদের বেতন আরও বাড়ানো হবে। কিন্তু বায়াররা পণ্যের দাম বাড়াচ্ছে না। বরং গত কয়েক বছরে ২ থেকে ৩ শতাংশ কমিয়েছে। ফলে দুই পক্ষকেই আমাদের বাঁচিয়ে রাখতে হবে। পোশাক খাতকে টিকিয়ে রাখতে হবে।

শ্রমিকদের বিষয়ে মজিবুল হক চুন্নু বলেন, মজুরি নিয়ে কোনো শ্রমিক যেন কারো উসকানির ফাঁদে পা না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, পোশাক শিল্প থেকে রপ্তানি আয়ের দশমিক শূন্য তিন (.০৩) শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে যোগ হচ্ছে। বর্তমানে ওই ফান্ডে ১২৩ কোটি টাকা আছে। এর মধ্যে শ্রমিকদের জন্য থাকা ৬১ কোটি টাকা ব্যাংকে এফডিআর করে রাখা হয়েছে। এফডিআর থেকে যে মুনাফা আসছে তা থেকেই আজ অসুস্থ শ্রমিক ও শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের অর্থ সাহায্য করা হয়েছে।

Reneta

শ্রমিক কল্যাণ তহবিল গঠনের বিষয়ে চুন্নু বলেন, আমার জীবনে যত ভালো কাজ করেছি এর মধ্যে এটি (ফান্ড গঠন) সবচেয়ে ভালো কাজ। প্রধানমন্ত্রীর উৎসাহে এ ফান্ড গঠন করা হয়েছে। আমরা যে কাজ করেছি আগামী ডিসেম্বরের নির্বাচনে তার ফলাফল পাবো বলে বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আগামী জানুয়ারিতে আমরা নতুন বেতন কার্যকর করবো। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের সক্ষমতা না থাকার পরও আমরা ৮ হাজার টাকা বেতন দিতে রাজি হয়েছি। অথচ মালিকরা সর্বোচ্চ ৭ হাজার টাকা বেতন দিতে সক্ষম। আমরা আপনাদের শ্রমিক মনে করি না, আপনারা আমাদের অংশীজন।

শ্রমিকদের বেতন বাড়ানোর কারণে যেন বাসা ভাড়া না বাড়ে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করছি এবং করে যাবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খান ও আনিসুল আউয়াল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকবিজিএমইএশ্রমিক কল্যাণ তহবিলসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT