চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ সেনানীদের স্মরণ

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
২:০৮ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
পিলখানা

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তা এবং অন্যদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে বাংলাদেশ। নবম শাহাদত বার্ষিকীতে তাদের স্বজরা বলেছেন, এতো বেদনা এবং কষ্ট বুকে নিয়ে তারা অপরাধীদের শাস্তির আশায় পথ চেয়ে আছেন।

শেষ মুহূর্ত পর্যন্ত নেতৃত্বে ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। বনানীর সামরিক কবরস্থানে প্রথম কবরটিই তার। এরপরে পর্যায়ক্রমে ঘুমিয়ে আছেন ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানায় শহীদ অন্য সেনা কর্মকর্তারা।পিলখানা হত্যাকাণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদদের কবরে শ্রদ্ধা জানানো হয়।  এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

Banglabid

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কবর জিয়ারত করেন শহীদ কর্মকর্তাদের স্বজনরা। রক্তের উত্তরাধিকাররা শহীদদের পতাকা বহন করে চলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে বিএমএ‘র ৮০তম দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বিডিআর বিদ্রোহে শহীদ মেজর মিজানুর রহমানে বড় ছেলে রামি।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

রামির দাদি বলছেন, মিজানের স্ত্রীও পরপারে চলে গেছেন, স্বামী হত্যার বিচার দেখে যেতে পারেননি তিনি। শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী নাজনিন শিপুর ভাই বলেছেন, এখনো তিনি খুঁজে ফেরেন তার প্রিয় বোনটিকে।

স্বজনদের আক্ষেপ যেনো কোনোদিনই শেষ হবার নয়। তারপরও শোককে বুকে ধারণ করে রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে হয়। বিজিবি মহাপরিচালক বলেছেন, বাহিনী এখন আরো সুসংগঠিত।

পিলখানা হত্যাকাণ্ড
রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা
Reneta

শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির নেতারা বলছেন, গভীর চক্রান্ত থেকেই এমন ঘটনা।

২০০৯ সালের নিহত সেনা কর্মকর্তাদের কারো কারো সন্তানের বয়স তখন কয়েকদিন বা কয়েক মাস ছিলো। তারা এখন একটু বুঝতে শিখেছে। সেসঙ্গে এটাও বুঝেছে, তাদের সবচেয়ে বড় ভরসার জায়গাটি হারিয়ে গেছে ইতিহাসের ঘৃণ্যতম এক ঘটনায়।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিলখানালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT