চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশনায় সুবীর নন্দী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ২০, মে ২০১৯
বিনোদন
A A

গেল ৫ মার্চ চ্যানেল আইয়ে এসেছিলেন প্রাণবন্ত সুবীর নন্দী। আবদুর রহমানের গ্রন্থনা পরিকল্পনা ও উপস্থাপনায় ‘সাময়িকী’-তে অংশও নিয়েছিলেন। গণমাধ্যমে দেয়া এটিই তার শেষ সাক্ষাৎকার। যা চ্যানেল আইয়ে প্রচার হয় ৮ মার্চ। ঠিক তার দুই মাস পর ৮ মে চ্যানেল আইয়ে আসেন দেশের কিংবদন্তি এই শিল্পী। কিন্তু এবার অন্য পরিচয়ে, নিথর দেহে!

সুবীর নন্দীর মহাপ্রয়াণে চ্যানেল আই পরিবার গভীরভাবে শোকাহত, আপনজন হারানোর শোকে কাতর চ্যানেল আই পরিবার। কেনোনা চ্যানেল আইয়ের সঙ্গে তাঁর ছিলো আত্মার সম্পর্ক। সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের তিনি ছিলেন প্রধান প্রশিক্ষক। সংগীতবিষয়ক চ্যানেল আইয়ের যে কোনো উদ্যোগে তিনি সম্পৃক্ত থাকতেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চ্যানেল আই প্রকাশ করেছে শ্রদ্ধার্ঘ-‘শ্রদ্ধায় সুবীর নন্দী’।

আবদুর রহমানের সম্পাদনায় ‘শ্রদ্ধায় সুবীর নন্দী’ প্রকাশনাটিতে তুলে ধরা হয়েছে চ্যানেল আই প্রাঙ্গণে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা জানানোর মুহূর্তটুকু। বেশকিছু স্থিরচিত্রে দেখা গেছে দেশের গুণী শিল্পী, সুরকার, গীতিকারসহ সংগীত, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের।

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শিশু সাহিত্যিক আলী ইমাম, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু, আমীরুল ইসলাম,আবদুর রহমান, রেজওয়ানা চৌধুরী বন্যা, সানাউল হক আরেফিন, বংশীবাদক গাজী আব্দুল হাকিম, নরেশ ভূঁইয়া, ইজাজ খান স্বপন, এন্ড্রু কিশোর, মনির খান, শামস সুমন, ঈশিতা, শহিদুল আলম সাচ্চু, মেহরীন, আফসানা মিমি, সংগীতশিল্পী কোনাল, অনিমা রায়সহ চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজ-এর পুরনো নতুন শিল্পীরা।

প্রকাশনাটিতে সুবীর নন্দীকে শ্রদ্ধা জানিয়ে আবদুর রহমান লিখেন ‘চ্যানেল আই ও সুবীর নন্দী’ নামে একটি লেখা, আছে সংগীতশিল্পী কনক চাঁপার স্মৃতিচারণ। চ্যানেল আইয়ের কার্যালয়ে রাখা সুবীর নন্দীকে নিয়ে শোক বইয়ের নির্বাচিত স্মৃতিচারণ এবং চ্যানেল আইয়ের আর্কাইভ থেকে বিভিন্ন অনুষ্ঠানে সুবীর নন্দীর বিশেষ কিছু মুহূর্তের স্থিরচিত্র!

গেল ১৪ এপ্রিল ৩০ এপ্রিল পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন সুবীর নন্দী। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে সুবীর নন্দীর চিকিৎসার জন্য ৩০ এপ্রিল সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গেল ৭ মে মৃত্যু বরণ করেন এই শিল্পী।

Jui  Banner Campaign
ট্যাগ: অনিমা রায়আফসানা মিমিআবদুর রহমানআমীরুল ইসলামইজাজ খান স্বপনঈশিতাএন্ড্রু কিশোরনরেশ ভূঁইয়ামনির খানমুকিত মজুমদার বাবুমেহরীনরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশহিদুল আলম সাচ্চুশামস সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT