চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত স্যার ফজলে হাসান আবেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা স্যার ফজলে হাসান আবেদ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে আনা হয়।

এরপর স্যার ফজলে হাসান আবেদের প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মেজর আশিকুর রহমান। এসময় প্রধানমন্ত্রীর পক্ষেও তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর স্পীকার, ডেপুটি স্পীকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধান নির্বাচন কমিশনার স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নোবেল জয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনুস বলেন: মানুষের ভাগ্য পরিবর্তনে যতকিছু করা সম্ভব, স্যার ফজলে হাসান আবেদ করেছেন। তিনি নানা ধরনের প্রতিষ্ঠান করেছেন, পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা সিস্টেমও দাঁড় করিয়েছেন।

এর আগে স্যার ফজলে হাসান আবেদের মরদেহ মহাখালি ব্র্যাক সেন্টারে রাখা হয়েছিল। সেখানে শুধু তার পরিবারের সদস্যরা ছিলেন।

রোববার দুপুর সোয়া ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় স্টেডিয়ামেই মরহুমের জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্বকে।

স্টেডিয়ামে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ছাড়াও ব্র্যাক, আড়ং, ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটির স্বেচ্ছাসেবীরাও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

এর আগে শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, তিন নাতি-নাতনিসহ বিশ্বজুড়ে কোটি কোটি শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ট্যাগ: ব্র্যাকের প্রতিষ্ঠাতাস্যার ফজলে হাসান আবেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

পরবর্তী

চলে গেলেন ‘বন্ড গার্ল’ ক্লাউডাইন অউগার

পরবর্তী

চলে গেলেন 'বন্ড গার্ল' ক্লাউডাইন অউগার

কিউবা-প্রথম প্রধানমন্ত্রী

৪৩ বছর পর আবারও প্রধানমন্ত্রী পেল কিউবা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT