চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যামপুর খালের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২০
পরিবেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে পাশাপাশি ধানমন্ডি লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনা মোতাবেক শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ধানমন্ডি লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

করপোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন সংস্থার মৃতপ্রায় খালগুলো ও জলাশয়গুলোতে পানি প্রবাহ সৃষ্টির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করে মশা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে শ্যামপুর খাল ও ধানমন্ডি লেকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ আসনের ৫৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুর রহমান এবং সংরক্ষিত আসনের ২৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোসা. সাহিদা বেগমসহ কর্পোরেশনের বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন।

শ্যামপুর খালে শুরু হওয়া বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ বদরুল আমিন বলেন, আজ থেকে শ্যামপুর খালের বড়ইতলা পয়েন্ট হতে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম জলাবদ্ধতা নিরসন ও দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধানমন্ডি লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ধানমন্ডি লেকে যারা হাঁটাহাঁটি, ব্যায়াম ও চলাফেরা করেন, গত এক সপ্তাহ ধরে চলমান ধানমন্ডি লেকের পরিছন্নতা কার্যক্রমের সুফল নগরবাসী উপভোগ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।

Reneta

জানা যায়, করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১০০ পরিচ্ছন্ন কর্মী শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে।

করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে ডিএসসিসির প্রকৌশল বিভাগ, সম্পত্তি বিভাগ বিভাগ ও যান্ত্রিক বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন সহযোগিতা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণ সিটি করপোরেশনধানমন্ডি লেক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে নতুন মার্কিন হামলা, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে সতর্কতা জারি

জুলাই ১২, ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

জুলাই ১২, ২০২৬

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT