চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডি লেক বাণিজ্যিকীকরণ হবে না: ডিএসসিসি প্রশাসক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ধানমন্ডি লেকের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, “ধানমন্ডি লেক কোনো বাণিজ্যিক এলাকা নয়। ঢাকা শহরে মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গার খুব অভাব। আমরা লেককে তার আদি প্রাকৃতিক রূপে সংরক্ষণ করতে চাই।”

আজ বুধবার দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে লেকের যত্রতত্র রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, “এখানে প্রকৃতিকে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু পুরো এলাকা রেস্টুরেন্টের দখলে চলে গেছে, যা কাম্য নয়। আমরা দ্রুতই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনব।”

লেকের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হবে। কমিটি পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে লেকের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।

প্রশাসক জোর দিয়ে বলেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া লেকের পরিবেশ রক্ষা সম্ভব নয়। তিনি বলেন, “পুলিশ বা সিটি করপোরেশন দিয়ে দীর্ঘমেয়াদী সমাধান হবে না। আমরা চাই স্থানীয় বাসিন্দারাই লেকের পাহারাদার হিসেবে কাজ করবেন।”

রবীন্দ্র সরোবরের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে প্রকৃতির কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রশাসক।

তিনি সাংবাদিকদের বলেন, ডিএসসিসি পরিচালিত অভিযানের কার্যকারিতা টেকসই করতে হলে জনগণকে সঙ্গে নিতে হবে। স্থানীয় বাসিন্দারা সচেতন ও সহযোগী হলে ধানমন্ডি লেক তার চিরচেনা সৌন্দর্য ফিরে পাবে।

পরিদর্শনকালে স্থপতি ইকবাল হাবিবসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ: আব্দুস সালামডিএসসিসি প্রশাসকঢাকাঢাকা দক্ষিণ সিটি করপোরেশনতদারকি কমিটিধানমন্ডি লেকপ্রাকৃতিক পরিবেশ সংরক্ষণবাণিজ্যিকীকরণ প্রতিরোধরেস্টুরেন্ট নিষেধাজ্ঞালেক রক্ষণাবেক্ষণসাংস্কৃতিক ঐতিহ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাগরিকার দৃষ্টিনন্দন গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

পরবর্তী

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান

পরবর্তী
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান

শুরুতে দুই গোলে এগিয়ে যেয়েও থাইল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ

সর্বশেষ

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT