চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুরের অন্ত্যেষ্টিক্রিয়ায় যেয়ে এখন দল থেকেই দূরে কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০১, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্বশুরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের কারণে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের আগে নিজেকে সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। অনুরোধে সাড়া দিয়েছে ক্রিকেট উইন্ডিজ (সিডব্লিউআই)। ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে ক্যারিবীয় দল জৈবনিরাপত্তা সম্পন্ন জায়গায় পৌঁছালেও শিষ্যদের সঙ্গে থাকবেন না সিমন্স।

বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ও সিডব্লিউআই বোর্ড সদস্য কোন্ডে রাইলি জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য নিজেকে সরিয়ে নিয়ে এখন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন সিমন্স। কোচের এমন কার্যকলাপকে কাণ্ডজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন রাইলি।

‘আমি ক্রিকেটারদের অভিভাবক ও বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যদের সমালোচনায় অস্থির হয়ে গেছি। এমন আচরণ অগ্রহণযোগ্য এবং কাণ্ডজ্ঞানহীন। এর ফলে যুক্তরাজ্যের মাটিতে ২৫ তরুণ ও পুরো ম্যানেজমেন্ট দল ঝুঁকিতে পড়ে যাবে। এ মেনে নেয়া যায় না।’

‘ইংলিশ মিডিয়া এর জন্য সমালোচনা করবেই। আমার পরামর্শ আমাদের বুঝে শুনে আচরণ করতে হবে।’

সবকিছু বুঝেশুনেই সিমন্স স্বল্প সময়ের জন্য ছুটি নিয়েছেন বলে জানিয়েছে সিডব্লিউআই। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফিরে আবারও কোয়ারেন্টাইনে যেতে হবে তাকে।

প্রথম টেস্টে শুধু সিমন্সই নন, থাকবেন না ইংলিশ অধিনায়ক জো রুটও। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন স্বাগতিকদের নিয়মিত অধিনায়ক। প্রথম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বেন স্টোকস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইন্ডিজরুটলিড স্পোর্টসসিমন্সস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT