ক্রিকেট

উইন্ডিজের বিপক্ষে লড়াকু পুঁজি জমিয়েও বড় হার বাংলাদেশের

সিরিজের প্রথম টি-টুয়েন্টি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উল্লাস করছে, জার্সিতে নাম ও নম্বর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচের লড়াইয়ে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক দল।

ওয়ার্নার পার্কে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রানের লড়াকু পূঁজি সংগ্রহ করে লাল-সবুজের দল। জবাবে ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে হেইলি ম্যাথুজের দল।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন জ্যোতি। ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। স্ট্রাইকরেট ১৩৩-এর বেশি। শারমিন আক্তার সুপ্তার ৪১ বলে ৩৭ রানের ইনিংস বাংলাদেশকে লড়াকু সংগ্রহ দিতে সাহায্য করে।

জবাবে উইন্ডিজ অধিনায়ক ও ওপেনার ম্যাথুজ অপরাজিত থাকেন ৬০ রানে। দিয়ান্দ্রা ডটিনও ফিফটি করেন, অপরাজিত থাকেন ৫১ রানে। আরেক ওপেনার কিয়ানা জোসেফ ২১ বলে ২৯ রান করেন। বাংলাদেশের স্পিনার ফাহিমা খাতুন ২টি উইকেট নেন।

বিষয়:উইন্ডিজ জ্যোতি ফাহিমা বাংলাদেশ ম্যাথুজ শারমিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…