চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক-নিন্দায় সরব ক্ষুদ্ধ মুসলিম বিশ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় হযরত মোহাম্মদ (সা) এর রওজা মোবারকের পাশে
বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব।

মসজিদে নববীর
কাছে ওই আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন রক্ষীর মৃত্যুই শুধু নয়,
সেদিন আরও দুইবার বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে দেশটি। হামলার পরের দিন
মঙ্গলবার বিশ্বনেতা, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ তাদের ক্ষোভ প্রকাশ
করেছেন।

সোমবার জেদ্দাহ এবং কাতিফেও দুটি হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এই তিনটি বোমা হামলার ঘটনাকে “ঘৃণ্য কাজ” বলে উল্লেখ করেছেন, যার “স্থানের পবিত্রতা, সময় এবং নিষ্পাপ মানুষের প্রতি কোন সম্মান নেই।” ইফতারের সময়ে মদিনার বিস্ফোরণ ঘটে।

মুসলিমদের জন্য পবিত্রতম মক্কার আল-মসজিদ আল-হারামের পর দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববীতে আত্মঘাতী হামলার নিন্দায় সামিল হয়েছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দসহ গায়ক, ক্রিকেটারসহ অনেকেই।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন সন্ত্রাসকে কখনোই ন্যায্যতা পেতে পারে না। জনগণকে শান্ত থাকার পাশাপাশি সতর্ক থাকারও আহ্বান জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক যেই মসজিদে মোহাম্মদ (সা) এর কবর তার কাছে হামলার তীব্র নিন্দা জানান।

Reneta

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এক টুইটে মদিনায় বোমা হামলার নিন্দা জানিয়ে মুসলিমদের ঐক্যের আহবান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে ফোন দিয়ে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

তিনি বলেন. “সন্ত্রাসের ভীতির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি ভাইদের সাথে আমরা কাধে কাধ মিলিয়ে দাড়াবো।”

তার্কিশ পররাষ্ট্র মন্ত্রী মেলভুত ক্যাভুসোগলু সমবেদনা জানিয়েছেন।

সুন্নি ইসলামের শীর্ষ কর্তৃপক্ষ কায়রো ভিত্তিক আল-আজহার হামলার নিন্দা জানিয়ে “আল্লাহর ঘরের, বিশেষ করে মহানবীর মসজিদের পবিত্রতার উপর জোড় দেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন জাসিম আল-থানি তিনটি হামলার ঘটনারই নিন্দা জানান এবং প্রতিবেশী সৌদি আরবের প্রতি দোহার সমর্থন ব্যক্ত করেন।

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পর্ষদ বলে, এই হামলা প্রমাণ করে যে এই সকল ধর্মত্যাগীরা সকল কিছুই লঙ্ঘণ করেছে, যা পবিত্র।

লেবানন ভিত্তিক শিয়া গ্রুপ হিজবুল্লাহ মদিনা হামলার তিব্র নিন্দা জানিয়ে একে “মুসলিমরা যেগুলোকে পবিত্র মনে করে তার প্রতি সন্ত্রাসীদের অবজ্ঞার একটি নতুন প্রতিক” বলে অভিহিত করেছে।

জর্দান এবং লেবাননের সরকার এই নিন্দা জানানোয় সামিল হয়েছে। ইরাক হামলাগুলোকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছে।

ভারতীয় গায়ক আদনান সামী এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার মুসলিম বিশ্বের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনায় শোক জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মসজিদে নববীসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT