বাংলাদেশ

শোক ও পুণ্যের আশুরা

শোক ও পুণ্যের আশুরা

আজ পবিত্র আশুরা। আরবী হিজরী বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ আজ। মুসলিম উম্মার কাছে এই দিনটি একদিকে শোকাবহ অন্যদিকে পুণ্যময়।

৬১ হিজরীর পবিত্র এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি প্রতিষ্ঠা করে গেছেন ইসলামের মহান আদর্শ। তাই মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্র এই দিন।

বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব-গম্ভীর্য এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করছেন। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বিষয়:আশুরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…