চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ার বাজারের বিশেষ তহবিলের সুদহার কমলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
অর্থনীতি
A A

শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠনে অর্থ সংগ্রহের সুদহার কমানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক হতে রেপো সুবিধার মাধ্যমে এখন থেকে ৪ দশমিক ৭৫ শতাংশে অর্থ সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো। এতদিন রেপোর সুদহার ছিল ৫ শতাংশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপার ভিশন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বিশেষ তহবিল গঠন এবং বিনিয়োগের নীতিমালা বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারে বিশেষ তহবিল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক হতে রেপো সুবিধার মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে সুদহার ৫ শতাংশের স্থলে ৪ দশমিক ৭৫ শতাংশ হবে।

এছাড়া পুঁজিবাজারের ভালো কোম্পানির বন্ড ছাড়তে উৎসাহ দিতে এবং ব্যাংকগুলোর বন্ডে বিনিয়োগ বাড়াতেও বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনামতে, তালিকাভুক্ত কর্পোরেট বন্ড/ডিবেঞ্চারে ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম সুদহার ১০ শতাংশ নির্ধারণ করা আছে। ভালো কোম্পানিগুলো বন্ড বাজারে আনলে কম সুদে বিনিয়োগ করতে পারবে ব্যাংকগুলো।

Reneta

ভেরিয়েবল রেট ন্যূনতম সুদের হার কুপন প্রদানের মাসের অব্যবহিত পূর্বে সমাপ্ত মাসে বিদ্যমান সর্বশেষ ইস্যুকৃত (১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার + ১.০০ শতাংশ) এর কম নয়। বর্তমানে ট্রেজারি বন্ডের সুদহার ৬ দশমিক ৬৪ শতাংশ রয়েছে।

সম্পদভিত্তিক বন্ড বা সুকুকের বিনিয়োগের সুদহার আগে নির্ধারিত ছিল না। এখন থেকে ফিক্সড রেট ন্যূনতম ৮ শতাংশ কুপন/মুনাফাবাহী হতে হবে। ভালো কোম্পানির সাড়ে ৭ থেকে ৮ শতাংশে সম্পদভিত্তিক বন্ড ইস্যু করতে পারবে।

ভেরিয়েবল রেট ন্যূনতম মুনাফা বা সুদের হার কুপন প্রদানের মাসের অব্যবহিত পূর্বে সমাপ্ত মাসে বিদ্যমান সর্বশেষ ইস্যুকৃত (১০ বছর মেয়াদি ট্রেজারী বন্ডের সুদহার + ০.৫০ শতাংশ) এর কম নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকশেয়ারবাজারসুদ হার
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT