চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেয়ারবাজারে ১৯৯৬ ও ২০১০ এর পুনরাবৃত্তি আর হবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

শেয়ারবাজারে আর ১৯৯৬ এবং ২০১০ সালের পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেছেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

ডিএসইর চেয়ারম্যান বলেন: শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠায় অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা, বিএসইসির সময়োপযোগী সিদ্ধান্তের কারণে সুশাসন নিশ্চিত হয়েছে। এ কারণে ডিসেম্বর থেকে শেয়ারবাজারে সুবাতাস বইছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন: আমাদের আইটি বিভাগে অনেক দুর্বলতা আছে। এরপরও ১৯৯৬ ও ২০১০ সালের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। এখন সার্ভিলেন্স অনেক শক্তিশালী।

শেয়ারবাজারের ইতিহাসে ১৯৯৬ ও ২০১০ সালে বড় ধরনের ধস নেমেছিল। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হারান।

ডিএসইর চেয়ারম্যান বলেন: আমরা ফেব্রুয়ারিতে ডিএসইর দায়িত্ব গ্রহণ করি। এরপর নানা সমস্যা ছিল। করোনার কারণে ৬৬ দিন লেনদেন বন্ধ রাখা হয়। সর্বোপরি বিএসইসির ইতিবাচক কর্মকাণ্ডে ডিসেম্বরের পর থেকে পুঁজিবাজারে ভাল অবস্থানে রয়েছে।

Reneta

শিগগিরই ডিএসই ভবন একটি অর্থনৈতিক হাবে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উধ্বর্মুখি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কোনো ঝুঁকি আছে কিনা- এমন প্রশ্নের জবাবে ডিএসই পরিচালক শাকিল রিজভী বলেন: পুঁজিবাজারে বিনিয়োগে বিনিয়োগকারীদের সচেতন হতে হবে।

ডিএসই আরেক পরিচালক রকিবুর রহমান বলেন: ২০১০ সালে বিনিয়োগকারীদের মার্জিন লোন নিয়ে পুঁজিবাজারে না আসতে বলা হয়েছিল। কিন্ত তখন তা মানা হয়নি। তবে সে সময়ের তুলনায় এখন পুঁজিবাজার অনেক শক্তিশালী।

ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন: লেনদেনযোগ্য শেয়ার সবচেয়ে বেশি ব্যাংকের। প্রায় ৭০ শতাংশ ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদের হাতে। এক সময় ব্যাংকগুলো বেশি বেশি বোনাস দিয়ে পরিচালকরা টাকা নিয়ে যেত। এখন তারা ১০ টাকার শেয়ার কেনেন না। তাই এ খাতে সুশাসন খুবই জরুরি।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক শাহজাহান, মুনতাকিম আশরাফ, নাসরিন সুলতানা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনিয়োগশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT