চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো শিরোনামহীনের ‘পারফিউম’-এর শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
শুটিং সেটে চারজন অভিনেতা প্রাচীন গ্রীক পোশাকে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোনামহীন-এর সিলভার জুবিলী তে ব্যান্ড রিলিজ করতে যাচ্ছে তাদের ষষ্ঠ অ্যালবাম ‘পারফিউম’, যার শেষ গান এবং টাইটেল ট্র্যাক ‘পারফিউম’ এর মিউজিক ভিডিওর শুটিং শেষ হলো সম্প্রতি।

শিরোনামহীন জানায়, ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর পেছনে তারা বিগত আড়াই বছর পরিশ্রম করেছে এবং এটি সম্ভবত বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইতিহাসে সর্বোচ্চ বাজেটের মিউজিক ভিডিও। গ্রীক মিথোলজি নিয়ে নির্মিত গানে শিরোনামহীন সদস্যদের সম্পূর্ণ ভিন্ন আউটলুকে উপস্থাপন করা হয়েছে। গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্যই এরকম স্ক্রিনপ্লে করা হয়েছে।

গানটির ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে বাংলাদেশের প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান কে ওয়াই স্টিল। মিউজিক ভিডিওটির ডিরেক্টর জিয়াউর রহমান। প্রচুর স্পেশাল এফেক্ট বহুল এই ভিডিওর ভিএফেক্সের কাজ করছে মিলিয়ন ড্রিমস, প্রোডাকশন করেছে মায়ের দোয়া। গানটির শুটিং করা হয় হেমায়েতপুরে দেশাল এর পরিচালক গোলাম মোস্তফা সবুজ এর বাসভবন ‘সবুজপাতা’য় যা এবছর আর্ক এশিয়া স্থাপত্য এওয়ার্ড বিজয়ী।

Banglabid

শিরোনামহীন এর ব্যান্ড লিডার এবং ভিডিওটির পরিচালক জিয়াউর রহমান জানান, আমরা এই গানে পাশ্চাত্যে উদ্ভূত ‘মি টু’ মুভমেন্টের একটা মেসেজ দিতে চেষ্টা করেছি। ভিক্টিম ব্লেমিং একটি সমসাময়িক সমস্যা এবং আমাদের দেশে ভিক্টিম ব্লেমিং পৃথিবীর বুকে অন্যতম সর্বোচ্চ। ভিক্টিম ব্লেমিং এর জন্মই ছিল গ্রীক মিথোলজিতে বর্ণিত ‘মেডুসা’ কে অন্যায়ের সুবিচার না করে বরং অভিশপ্ত ঘোষণা করার মাধ্যমে। আমরা ইতিহাসে ‘মেডুসা’ ভিলেন হিসেবেই জেনে এসেছি যদিও তিনিই ভিক্টিম ছিলেন। ম্যানহাটন শহরে মুভমেন্টের ফলশ্রুতিতে ইতিমধ্যেই ‘পার্সিউস’ এর হাতে ‘মেডুসা’র মাথা ভাস্কর্য টি ‘মেডুসা’ কে বিজয়ী দেখিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে। আশা করছি, বাংলাদেশেও ভিক্টিম ব্লেমিং এর অত্যাচার বন্ধ হবে অচিরেই।

‘মেডুসা’ চরিত্রে সারিকা রেশ রহমান, ‘পসেডন’ চরিত্রে অরণ্য রানা, ‘ওরাকল’ চরিত্রে কনক আদিত্য কে দেখা যাবে এই ভিডিওতে।

পারফিউম অ্যালবামের প্রথম গান জাদুকরে অরণ্য রানা জাদুকর চরিত্রটিতে অভিনয় করেছেন। শেষ গান পারফিউমে তাকে দিয়ে শেষ করতে পেরে শিরোনামহীন সদস্যরা আবেগ প্রকাশ করে বলেন, কাকতালীয় হলেও এটি মিরাকুলাস এবং আনন্দের।

Reneta

শিরোনামহীন সদস্যরা জানান, ‘পারফিউম’ অ্যালবামটির কালেক্টরস এডিশন বাজারজাত করা হবে। ডিজিটাল এ যুগে, শ্রোতারা ডিজিটালি গান শুনতেই অভ্যস্ত এবং গান শোনার যন্ত্র গুলোও সেভাবেই নির্মিত হলেও, কালেকশন এর প্রতি আগ্রহ রুচিশীল, সংবেদনশীল শ্রোতার থাকবেই। আমরা যেহেতু গানের লিরিক, সুর, মান সংবেদনশীল শ্রোতাদের কথা বিবেচনা করেই করি, তাই তাদের কোনোভাবেই হতাশ করতে চাইনা। এ বছর সিলভার জুবিলী ইভেন্টে মুম্বাই অর্কেস্ট্রা’র সাথে বিশাল আয়োজন এর পাশাপাশি আমরা আমাদের ষষ্ঠ অ্যালবাম লঞ্চিং উদযাপন টাও বর্ণাঢ্য আয়োজনে করতে চাই, যার সার্বিক ব্যবস্থাপনা করার জন্য এজেন্সি হিসেবে ‘ড্রিমক্যাস্ট’ আমাদের সাথে চুক্তিবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারফিউমলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুর্শিদার ফিফটিতে টাইগ্রেসদের বড় জয়

পরবর্তী

পুলিশকে মানুষের বন্ধু হতে বললেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী ভাষণে পুলিশকে মানুষের বন্ধু হওয়ার আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশকে মানুষের বন্ধু হতে বললেন প্রধানমন্ত্রী

আগের চেয়ে ভাল আছেন লতা, জানালেন চিকিৎসক

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT