চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো বাণিজ্য মেলা, ২৪৩ কোটি টাকার রপ্তানি আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

এক মাস ৪ দিন মহাসমারোহে চলার পর শেষ হলো ক্রেতা-বিক্রেতার মিলনমেলা, ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ শেষ দিনেও মেলা প্রাঙ্গণে ক্রেতার ঢল নেমেছিল। সেই সঙ্গে সকাল থেকে রাত অবধি ছিল কেনা-কাটার ধুম।

এদিকে মেলার সমাপনি অনুষ্ঠানে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা বলেন, এবারের মেলা থেকে ২৪৩ কোটি ৪৪ লাখ টাকার পণ্যের রপ্তানি আদেশ পাওয়া গেছে। এছাড়া এবারের মেলায় ১১৩ কোটি ৫৩ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় ২৩৫ কোটি ১৭ লাখ টাকার রপ্তানির আদেশ হয়েছিল।

আগারগাঁওয়ে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের অনুরোধে শেষ মুহূর্তে মেলার সময় আরও চারদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইপিবি। ফলে আজ শেষ হলো এ মেলা।

সামপনী অনুষষ্ঠানে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা প্যাভিলিয়ন ও স্টলের পুরস্কার দেওয়া হয়। বরাবরের মতো এবারও ২২তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা এবং প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পেয়েছে ওয়ালটন। সেরা প্যাভিলিয়ন ক্যাটাগরীতেও প্রথম পুরস্কার লাভ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দ্বিতীয় পুরস্কার পেয়েছে তিনটি প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে আকতার ফার্নিচার, হাতিল ফার্নিচার ও আকিজ ফুড এন্ড বেভারেজ। একই ক্যাটাগরীতে নাদিয়া ফার্নিচার,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কোকোলা ফুড প্রডাক্টস পায় তৃতীয় পুরস্কার।

সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে কারুপণ্য রংপুর। দ্বিতীয় পুরস্কার পেয়েছে আলিবাবা ডোর এন্ড ফার্নিচার এবং তৃতীয় পুরস্কার পেয়েছে মৌসুমী টেক্সটাইল লিমিটেড। সংরক্ষিত প্যাভিলিয়ন ক্যাটাগরিতে সেরা হয়েছে জয়ীতা ফাউন্ডেশন,দ্বিতীয় হয়েছে বন শিল্প উন্নয়ন করপোরেশন এবং তৃতীয় হয়েছে জেডিপিসি।

Reneta

প্রিমিয়ার মিনি প্যাভিলিয়নে সেরা হয়েছে রহিম অফরোজ, দ্বিতীয় আব্দুল মোনেম লিমিটেড এবং তৃতীয় হয়েছে দুটি প্রতিষ্ঠান-গোল্ডেন হার্ভেস্ট লিমিটেড এবং বিআরবি কেবল।

সাধারণ মিনি প্যাভিলিয়নে প্রথম হয়েছে রংপুর মেটাল লিমিটেড, দ্বিতীয় আহমেদ ফুড প্রডাক্টস এবং তৃতীয় আফতাব বহুমুখি ফার্ম। এছাড়া সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল ফুড স্টল, সাধারণ স্টল, মহিলা উদ্যোক্তা, বিদেশী ক্যাটাগরি এবং সেবা প্রতিষ্ঠানগুলো পুরস্কৃত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক বাণিজ্য মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT