চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ‘আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান’র অডিশন

পরাগ আজিম পরাগ আজিম
৫:০০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

বাংলাদেশে লোক সঙ্গীতের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান’ এর অডিশন শেষ হয়েছে। ঢাকায় হাজারো শিল্পী অডিশনের এ পর্বে অংশ নিয়ে চূড়ান্ত ইয়েস কার্ড পেয়েছেন ২২ জন।

আড়ং ডেইরি ও চ্যানেল আই’র যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো বাংলার লোকগান নিয়ে এ আয়োজন। শুক্রবার সকালের শীত উপেক্ষা করে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজের ভেতরে-বাইরে এর অডিশনের জন্য হাজার হাজার সঙ্গীত পিয়াসীদের ভিড়।

বিশ্বের কাছে বাংলা গান তুলে ধরতেই ২৮ অক্টোবর শুরু হয় অডিশন পর্ব। বরিশাল, রাজশাহী, রংপুর ঘুরে শেষ রাউন্ড হয় ঢাকায়। ভাওয়াইয়া, ভাটিয়ালী, মুর্শিদী, মারফতী, লালন, হাসন, বাউলের গান, পালা গান, বিয়ের গান-বাংলার ৮৯ হাজার গ্রামের নানা আয়োজন যেন উঠে আসছে এ যুগের তরুণদের কন্ঠে।

লোকগান নিয়ে চর্চা বাড়ানোর তাগিদ বিচারকদের। এরকম আয়োজনের জন্য সাধুবাদ জানান বিচারকরাও। বিচারক সেলিম চৌধুরী বলেন, আমি সবাইকে বলবো, যারা গান চর্চা করতে চান তারা একটু শিখে আসলে ভালো হয়। আর আকরামুল ইসলাম খান বলেন, চ্যানেল আই এইরকম একটি কাজ করছে এবং আড়ং সহযোগিতা করছে এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ।

ঢাকা বিভাগের সাড়ে তিন হাজার প্রতিযোগী থেকে ইয়েস কার্ড পাওয়া ১শ ৫২ জনকে নিয়ে রাত নয়টায় শুরু হয় দ্বিতীয় রাউন্ড। গভীর রাত পর্যন্ত চলা ওই অডিশন থেকে মূল প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইয়েস কার্ড পান ২২ জন।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন ১৭ জন। ৮টি বিভাগ থেকে মূল প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নির্বাচিত হয়েছেন ১শ ৩২ জন। আড়ং-ডেইরি-চ্যানেল আই এর প্রাথমিক পর্বগুলো চ্যানেল আইয়ে প্রচার শুরু হয়েছে ৭ ডিসেম্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবাংলার গান
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT