চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো অমির ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগে ভাসছে দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

‘দেশীয় সিরিয়াল দর্শক দেখে না।’ বেশকিছু দিন ধরেই ধারাবাহিক নাটক নিয়ে এমন অভিযোগ। তবে এসব অভিযোগ ভুল প্রমাণ করলো কাজল আরেফিন অমির তুমুল আলোচিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’।

শুরু থেকে প্রতিটি পর্ব টানটান উত্তেজনায় রেখে ৭৯ পর্বে এসে সিরিয়ালটি শেষ হলো।

মঙ্গলবার ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৩ এর শেষ পর্ব প্রচার হয়েছে ধ্রুব টিভির ইউটিউবে। প্রচারের পর থেকে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা আনন্দ-দুঃখে আবেগে ভাসছেন!

এ নিয়ে সোশাল মিডিয়াও সরগরম। দর্শকদের কথা, গত তিন বছরে ‘ব্যাচেলর পয়েন্ট’র তিনটি সিজনে আবেগ মিশে গেছে। পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান ভাই ও সবশেষে জাকির, অন্তরা চরিত্রগুলো তাদের মনে দাগ কেটে থাকবে বলেও জানাচ্ছেন।

কাজল আরেফিন অমি নিজেও দর্শকদের উচ্ছ্বাসে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। চ্যানেল আই অনলাইনকে বলেন, সিরিয়াল শেষ হয়ে যে খারাপ লাগছে, এর চেয়ে দ্বিগুণ খারাপ লেগেছিল ফেব্রুয়ারিতে শেষদিনের শুটিংয়ে। শুরু থেকে লাইটম্যানসহ ক্রু, মেকাপম্যান, প্রত্যেকটা শিল্পী ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এর সাথে। প্রত্যেকের ওইদিন শুটিংয়ে কলিজা ছিঁড়ে গেছে। আমি নিজেও বাসায় ফিরে চুপচাপ হয়ে যাই।

প্রচারের পরেই অল্প সময়ে ইউটিউবে মিলিয়ন ভিউসের রেকর্ড দেখা যেত ব্যাচেলর পয়েন্টের প্রতিটি পর্বে। নিজের অনুভূতি জানিয়ে অমি বলেন, ঠিক অবস্থানে থাকা অবস্থায় শেষ করতে পারছি যখনই ভাবছি এই ভাবনা নিজেকে আরাম দিচ্ছে। যারা ব্যাচেলর পয়েন্ট ভালোবাসে তারা অবশ্যই কাজটি খুঁজবে। তারা মিস করবে।

Reneta

প্রথম ও দ্বিতীয় সিজন হিট হলে তৃতীয় সিজন বানিয়েছিলেন পরিচালক অমি। দর্শকদের কথা, ব্যাচেলর পয়েন্ট ‘সিজন ৩’ আগের দুই সিজনকে ছাড়িয়ে গেছে। তাদের প্রশ্ন ‘সিজন ৪’ আসবে? পরিচালকের উত্তর, এখনো কিছু ভাবিনি। যদি জীবিত থাকি অবশ্যই ব্যাচেলরদের পরে কী হয় দেখাবো।

সবশেষে কাজল আরেফিন অমি বলেন, মানুষ এই সিরিয়ালের কারণে আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে তা কখনোই ভুলবো না। লক্ষ লক্ষ দর্শকদের কাছে কৃতজ্ঞতা যারা সবসময় ‘ব্যাচেলর পয়েন্ট’ সাপোর্ট করেছে, আমাদের আপন করে নিয়েছে।

মোশন রকের ব্যানারে মাসুদুল হাসানের প্রযোজনায় ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মারজুক রাসেল, চাষি আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, সানজানা রিয়া, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা, তুর্যসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিআবদুল্লাহ রানাকাবিলাচাষি আলমজিয়াউল হক পলাশতুর্যতৌসিফ মাহবুবনাবিলাপাভেলপাংশাফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরমুসাফির বাচ্চুরিয়ালিড বিনোদনশরাফ আহমেদ জীবনশামীম হাসানশিমুলশিমুল শর্মাশুভসাবিলা নূরহাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT