১৯ মার্চ শেষ হচ্ছে ভারতীয় টিভির জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। তবে একেবারে শেষ হচ্ছে না, আয়োজকেরা জানান, নির্দিষ্ট সময় পর আবার অনুষ্ঠানটি শুরু হবে। তার জন্য নতুন করে পরিকল্পনা হচ্ছে।
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের বাকি পর্বগুলোতে অতিথি হয়ে আসছেন কৌতুকশিল্পী কপিল শর্মা, পরিচালক ইমতিয়াজ আলী, জয়া আখতার ও কবির খান। তাঁরা আড্ডা দেবেন বলিউডের নির্মাতা ও ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহরের সঙ্গে।
কী থাকছে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের শেষ পর্বে? আয়োজকেরা জানিয়েছেন, শেষ পর্বটি একটু আলাদা ভাবে তৈরি করা হচ্ছে। এই পর্বের অতিথি থাকছেন বলিউডের নায়িকা নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, পরিচালক আয়ান মুখার্জি ও রোহান জোশি। এনডি টিভি।








