চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ যাত্রায় প্রিয় মানুষদের মাঝে মহসিন আলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ পূর্বাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মরদেহবাহী কফিন মৌলভীবাজারে পৌঁছেছে। এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন। তার জানযা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ২৫ মিনিটে মরদেহবাহী হেলিকপ্টার মৌলভীবাজার স্টেডিয়ামে অবতরণ করে। এসময়  হেলিকপ্টারে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের এমপি মো. শাহাব উদ্দিন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের এমপি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ।

মৌলভীবাজার স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণের পর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার শহরের ৩৬ শ্রীমঙ্গল রোড বেরীরপাড় (দর্জিমহল) এলাকায় মন্ত্রীর নিজ বাড়িতে। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত আত্মীয়-স্বজনরা শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় শহীদ মিনারে। সেখানে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বিকাল ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার সকালে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে সর্বস্তরের জনগণ তাঁর প্রতি শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর নামাজে জানাযা সম্পন্ন হয়।

সেখানে সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। দেয়া হয় গার্ড অব অনার।

নিউমোনিয়ায় আক্রান্ত সৈয়দ মহসিন আলীকে ২ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। মঙ্গলবার রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় তার মরদেহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন জাতীয় সংসদের সাবেক ও বর্তমান চীফ হুইপ।

Jui  Banner Campaign
ট্যাগ: সৈয়দ মহসিন আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT