চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তের নাটকীয়তার পর জিতল হায়দরাবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জয়ের জন্য শেষ ৩ ওভারে পাঞ্জাব কিংসের দরকার ছিল ৫০ রান। দলটির পরাজয়কে তখন মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। এরপরই ম্যাচে আসে নাটকীয় মোড়। শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার টর্নেডো জুটি পাঞ্জাবকে জয়ের একদম কাছে নিয়ে যায়। তবে নাটকীয় খেলায় মারে ২ রানের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে সানরাইজার্স হায়দরাবাদ।

মুল্লানপুরে মঙ্গলবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ ৯ উইকেটে ১৮২ রানের পুঁজি পায়। জবাবে পাঞ্জাব ৬ উইকেটে ১৮০ রানে থামে।

পাঁচ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে হায়দরাবাদ। পাঞ্জাব ৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে। চার ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রাজস্থান রয়্যালস।

ব্যাট হাতে আক্রমণাত্মক মেজাজে ইনিংস শুরু করা ট্রাভিস হেড ১৫ বলে ৪টি চারে ২১ রানে সাজঘরে ফেরেন। দলীয় ১০০ রানে ৫ উইকেট পতনের পর আবদুল সামাদকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন নিতীশ।

১২ বলে ৫ চারে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে সামাদ সাজঘরে ফিরলে জুটি ভাঙে। খানিক পর কাগিসো রাবাদার তালুবন্দি হয়ে ফেরেন ৩৭ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলা নিতীশ।

শেষদিকে শাহবাজ আহমেদ ৭ বলে এক চার ও এক ছক্কায় ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এক বল মোকাবিলা করা জয়দেব উনাদকাট মারেন ছক্কা।

Reneta

পাঞ্জাবের হয়ে আর্শদীপ সিং ছিলেন সফল বোলার। চার ওভারে ২৯ রান খরচায় নেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়ায় ২০ রানে ৩ উইকেট খুইয়ে পাঞ্জাব বিপদে পড়ে। দলীয় ১১৪ রানের মাথায় হারায় ষষ্ঠ উইকেট। এরপর বাইশ গজে শুরু হয় শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ঝড়।

শেষ ওভারে পাঞ্জাবের দরকার ছিল ২৯ রান। প্রথম বলে আশুতোষ ছক্কা হাঁকানোর পর টানা দুটি হোয়াইড দেন উনাদকাট। এরপর আবারো ছক্কা। তৃতীয় ও চতুর্থ বলে আশুতোষ নেন মোট ৪ রান। এরপর আবারো হোয়াইড । পঞ্চম বলে আশুতোষ ক্যাচ দিয়ে জীবন পেলেও এক রানের বেশি নিতে পারেননি। তাই শেষ বলে পাঞ্জাবের সামনে জয়ের জন্য ৯ রানের সমীকরণ দাঁড়ায়। শশাঙ্ক শেষ বলে ছক্কা মেরে পাঞ্জাবের আফসোসটাই বাড়ান

হায়দরাবাদের পক্ষে ৩২ রান দিয়ে দুটি উইকেট পকেটে পুরেন ভুবনেশ্বর কুমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪পাঞ্জাব কিংসলিড স্পোর্টসসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুঁড়েঘরে আগুন: পাঁচ শিশুসহ এক পরিবারে ৭ নিহত

পরবর্তী

রিয়াল-ম্যানসিটির ৬ গোলের দুরন্ত দ্বৈরথ

পরবর্তী

রিয়াল-ম্যানসিটির ৬ গোলের দুরন্ত দ্বৈরথ

শরীয়তপুরে উচ্চমূল্যের ফসল ভুট্টার আবাদ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT