চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তেও তার জন্য কাউকে কিছু করার সুযোগ দিলেন না ‘বস’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:২৮ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

রফিক জামান রিমু ছিলেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সেনানী। নব্বই দশকের কথা। সাত সকালে ঢাকা কলেজ হোস্টেলের রুমে রুমে গিয়ে সবাইকে ডেকে একত্রিত করতেন। আন্দোলন সংগ্রামের কথা বলতেন। দল বড় করতেন।

প্রায় বার বছর পর ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন দিতে কলেজ কর্তৃপক্ষকে বাধ্য করার আন্দোলনেও রেখেছিলেন অগ্রণী ভূমিকা।

বিটিভির খবরের সময় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী)দের জন্য ইনসেটে যে সাইন ল্যাঙ্গুয়েজ প্রদর্শিত হয় সেই সাইন ল্যাঙ্গুয়েজ আধুনিক ও কার্যকর করাদের দলের প্রথম সারিতে ছিলেন রফিক জামান। কাজ করতেন বেসরকারি সংস্থায়।

সোমবার দুপুরে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ৪৯ জন। উন্নয়ন সংস্থায় কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রফিক জামান রিমু, স্ত্রী সানজিদা হক ও শিশু পুত্র অনিরুদ্ধ নিহত হন এই ঘটনায়।

রফিক জামান রিমুর মৃত্যুর খবরে সহকর্মী, সহযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভাইরাল হয় রিমু-সানজিদা-অনিরুদ্ধের ছবিটি। প্রিয় মানুষের ওয়াল ভারী হতে থাকে বন্ধুদের বিষাদগাঁথা পোস্টে।

বন্ধুদের সঙ্গে রিমু।
বন্ধুদের সঙ্গে রিমু।

ন্যাশনাল ফোরাম অফ অর্গানাইজেশন ওয়ার্কিং উইথ ডিসএবিলিটি (এনএফওডাব্লিউডি)তে কাজ করার পাশাপাশি টিএসসিকেন্দ্রীক সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতেন রিমু। ছোট বড় সবাই ভালোবেসে ডাকতেন ‘বস’।

Reneta

রফিক জামান রিমুর বন্ধু ব্যাংক কর্মকর্তা সাফিয়ার রহমান ছোটন চ্যানেল আই অনলাইনকে বলেন, রিমুর সঙ্গে পরিচয় ২৯ বছর আগে, ঢাকা কলেজে। কিন্তু মনে হয় যেন সেদিন। রিমু এমনই একজন মানুষ সে সারাজীবন শুধু ত্যাগ করেই গেছে। নিজের জন্য কোন দিন ভাবতে দেখি নাই।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ছাত্র জীবনে সে ছাত্রলীগ করত। আওয়ামীলীগ বা ছাত্রলীগ তখন কিন্তু এত বড় সংগঠন ছিল না। সে সেই সকালে কলেজে এসে হোস্টেলের রুমে রুমে গিয়ে অন্যদের কে বোঝাতো, মোটিভেট করত ছাত্রলীগ করার জন্য। পরে দল যখন বড় হয়ে উঠল, সে অন্যদের জন্য যায়গা ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে অনেক বড় বড় আওয়ামীলীগ প্রেমীর ভিড়ে, তার জায়গা না হওয়ারই কথা।

বন্ধুর কাজ নিয়ে ছোটন বলেন, ডিজেবলদের নিয়ে তার কাজের কথা অনেকেই জানেন, তার মধ্যে অন্যতম হল, একটি সাইন ল্যাংগুয়েজ।

বন্ধু রফিক জামান রিমুর মৃত্যু নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ছোটন। তিনি লেখেন, সে তার পরিবার সহ এমন ভাবে মারা গেল, যে শেষ মুহূর্তেও তার জন্য কাউকে কিছু করার সুযোগ দিল না। যাক অন্তত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে, কীভাবে বুঝাই এই শোক বার্তা তার স্বাভাবিক মৃত্যুতেও পাওনা ছিল।

রফিক জামান রিমু পিএসপিএস নামে প্রতিবন্ধী নাগরিক সংগঠনগুলোর পরিষদের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। সক্রিয় সাংবাদিকতা ছেড়ে প্রতিবন্ধীদের আন্দোলন ও অধিকার নিয়ে কাজ করতেন আট নয় বছর ধরে। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবন্ধী মানুষের জন্য জাতীয় কর্মপরিকল্পনার কাজ করেছেন নোয়াখালী এই সন্তান। তার স্ত্রী সানজিদা হক ছিলেন চলচ্চিত্র আন্দোলন ও উন্নয়ন সংস্থার সক্রিয় যোদ্ধা। যারা এখন শুধুুই ছবি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT