চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে উজ্জ্বলতা ছড়ানো মিরাজে প্রথম দিন বাংলাদেশের

রেজাউল করিম রেজাউল করিম
৩:৫১ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ম্যাজিক দেখাচ্ছেন অলরাউন্ডার মেহেদী  হাসান মিরাজ। চট্টগ্রামে দিনের শুরুতে যে ম্যাজিক শুরু করেছিলেন তা দিন শেষেও ধরে রাখলেন এই তরুণ টাইগার। তার স্পিনের মায়াজালে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৫৮ রান।

মেহেদী হাসান মিরাজ  অভিষেকেই পাঁচ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরমুখী করেছেন। সফরকারীদের হারানো ৭ উইকেটের বাকি দুটি নিয়েছেন সাকিব আল হাসান।

ক্রিজে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ক্রিস ওকস (৩৫) ও আদিল রশীদ (২) শুক্রবার সকালে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।

Banglabid

বেন ডুকেটকে দিয়ে শুরু করেছিলেন আর সবশেষ মঈন আলীকে ফিরিয়ে ম্যাচের লাগাম এখনো পর্যন্ত বাংলাদেশের হাতে মুঠোয় রেখেছেন মিরাজ। দলীয় ১৮ রান আর ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে প্রথম  আঘাত হানেন মিরাজ। ১৪ রান করে সরাসরি বোল্ড হন বেন ডুকেট। এরপর ইংলিশ ইনিংসে আরো বড় আঘাত হানেন সাকিব আল হাসান। কুককে ফেরান টাইগার অলরাউন্ডার। ৪ রান করার পর সুইফ খেলতে গিয়ে বোল্ড হন ইংলিশ অধিনায়ক।

253737
অবশেষে সাজঘরমুখী মঈন আলী

কুক ফেরার পরপরই আবার সাফল্য পায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় সাফল্য এনে দেন মিরাজ। গ্যারি ব্যালান্সকে এবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে তিনি করেন ১ রান।

দ্রুত তিন উইকেট হারানোর ৬২ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের ইঙ্গিত দিয়েছিলেন জো রুট ও মঈন আলী। কিন্তু ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা রুটকে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফেরান মিরাজ। লম্বা সময় ক্রিজে থিঁতু হতে পারেননি অলরাউন্ডার ব্যাটসম্যান বেন স্টোকসও। ১৮ রান করে সাকিবের বলে পরিস্কার বোল্ড হয়েছেন তিনি।

Reneta

ষষ্ঠ জুটিতে জনি বেয়ারস্ট্রোকে নিয়ে ৮৮ রান তুলে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন চার আউট হয়ে রিভিউতে বেঁচে যাওয়া মঈন আলী। চা বিরতির পর শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণির কাছে পরাস্ত হন ইংলিশ এই ব্যাটসম্যান।  ফেরার আগে অবশ্য মহামূল্য ৬৮ রানের ইনিংস খেলেন তিনি।

দলীয় ২৭৭ রানে বেয়ারস্টোকে (৫২) রানে ফিরিয়ে টেস্ট অভিষেকই পাঁচ উইকেট-কীর্তি গড়েন মিরাজ। এরআগে বেয়ারস্টো সপ্তম উইকেট জুটিতে ওকসকে নিয়ে ৪৩ রান সংগ্রহ করে।

অ্যান্ডি ফ্লাওয়ারের পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান পূর্ণ করেন বেয়ারস্টো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়াকে সম্মেলনে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

পরবর্তী

প্রেম ও বিয়ের গুজব নিয়ে যা বললেন বুবলী

পরবর্তী

প্রেম ও বিয়ের গুজব নিয়ে যা বললেন বুবলী

দুর্জয়ে শুরু-মিরাজে সাত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT