চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ টেস্ট ভেসে যেতে পারে বৃষ্টিতে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যান্ডিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্র হয়েছে। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় বা শেষ টেস্টেও ফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা ম্যাচের পাঁচ দিনই রয়েছে বৃষ্টির শঙ্কা। বিবিসির আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে এমনটাই।

আজও ক্যান্ডিতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। যার ধারাবাহিকতা থাকতে পারে বেশ কয়েকদিন। শঙ্কা জাগানিয়া ব্যাপার হলো দিনের পূর্বাভাসে দিনের বেলাতেই বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

রোববার শেষ হওয়া সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পেছনে প্রকৃতির হাত কিছুটা হলেও ছিল। ম্যাচের পঞ্চম দিনের পুরো একটি সেশন খেলাই হয়নি বৃষ্টির কারণে।

Banglabid

প্লেয়িং কন্ডিশনে ফ্লাডলাইট ব্যবহারের ব্যবস্থা না থাকায় আগের দুই দিন আলোর স্বল্পতায়ও খেলা বন্ধ ছিল অনেকক্ষণ।

আকাশ মেঘলা হয়ে উঠলেই খেলা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তাই থেকেই যাচ্ছে। প্রথম টেস্টে পাঁচ দিনে খেলা হয়েছে ৩৮৫ ওভার। ৬৫ ওভার কম হয়েছে। যদি প্রতিদিন ৯০ ওভার করে অর্থাৎ ৪৫০ ওভার খেলা হতো কে জানে, টেস্টের ফল হলেও হতে পারত!

তবে উইকেট এতটাই ব্যাটিং সহায়ক ছিল যে বৃষ্টি না হলেও টেস্টের ফল অমীমাংসিত থাকার সম্ভাবনাই প্রবল ছিল। ফলে টেস্ট ড্র হওয়া অনুমেয়ই।

Reneta

টেস্ট ড্র হলে বাংলাদেশ পাবে আরও ২০ পয়েন্ট। প্রথম টেস্ট ড্র করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খুলেছে বাংলাদেশ। টানা ৫ টেস্ট হারের পর শ্রীলঙ্কা সফরে নিজেদের ষষ্ঠ ম্যাচ ড্র করে ২০ পয়েন্ট পায় মুমিনুল হকের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিতীয় টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT