হার দিয়েই এশিয়া কাপ টি২০ টুর্নামেন্ট শেষ করল বংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছে ট্রাইগ্রেসরা।
হংকংয়ে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সকালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল। ৪৩ রানের জুটি গড়ে ১৭ রান করে আউট হন শামীমা সুলতানা। তবে ওপেনার সানজিদা ইসলামের ৩৫ শায়লা শারমিনের অপরাজিত ২৫ রানে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৩ রান।
জবাবে এক ওভার হাতে রেখেই জয় বন্দরে পৌঁছায় শ্রীলংকা। তিন উইকেটে লংকান মেয়েদের সংগ্রহ ৯৭ রান।
দুটি উইকেট শিকার করেন অলরাউন্ডার রুমানা আহমেদ।








