ক্রিকেট

শেষ ওয়ানডের স্কোয়াডে নাঈম শেখ

নাঈম শেখ ব্যাটিং করছেন, শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার নাঈম শেখ ব্যাটিং করছেন, শেষ ওয়ানডে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের স্কোয়াডে যোগ করা হয়েছে ওপেনার নাঈম শেখকে। বাংলাদেশ দল এখন ১৬ সদস্যের। শুক্রবার মিরপুরে গড়াবে ম্যাচটি।

মঙ্গলবার সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার লঙ্কানদের হোয়াইটওয়াশের হাতছানি।

প্রথম ম্যাচে বাংলাদেশ পায় ৩৩ রানের জয়। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে জয় ১০৩ রানের বিশাল ব্যবধানে। তাতে নিশ্চিত হয়ে যায় লঙ্কানদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ।

বিষয়:তামিম নাঈম শেখ বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…