চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওয়ানডের দলে ফিরলেন সৌম্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বিয়ের পিঁড়িতে বসায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের স্কোয়াডে বিবেচনায় আসেননি সৌম্য সরকার। নিয়েছিলেন ছুটি। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করতেই বাঁহাতি ওপেনারের ডাক পড়ল সিলেটে শুক্রবারের তৃতীয় ও শেষ ম্যাচের দলে।

সৌম্য স্কোয়াডে যোগ হওয়ায় বাড়ল একজন খেলোয়াড়। শুরুর দুই ম্যাচে থাকা ১৫ খেলোয়াড়কেই রেখে দেয়া হয়েছে দলের সঙ্গে। কাগজে-কলমে দলটি ১৬ সদস্যের হলেও আদতে ১৫জনই। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম দলে থেকেও নেই!

জাতীয় দলের প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের ভাবনার কথা। সবাই নাকি চাইছেন এপ্রিলে পাকিস্তানে একমাত্র ওয়ানডের একাদশে যারা খেলবে তাদের নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ মিশনে নামতে। মুশফিক যেহেতু পাকিস্তানে খেলতে যাচ্ছেন না সেই কারণে তার খেলার সম্ভাবনা একদমই নেই। যদি টিম ম্যানেজমেন্ট এখনকার সিদ্ধান্ত থেকে সরে আসেন তাহলে ভিন্ন কথা।

তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ ম্যাচে কেমন একাদশ সাজায় সেটির ওপর নির্ভর করছে অনেক কিছুই। তাতে স্পষ্ট হতে পারে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা পাকিস্তান সফরের দলে থাকবেন কিনা সেটিও।

দলে থাকা নাঈম শেখ ও আফিফ হোসেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। মোস্তাফিজুর রহমান ও মো: সাইফউদ্দিনকে আগের ম্যাচটিতে বিশ্রাম দেয়া হয়েছিল। তারা ফিরলে আর দুই তরুণকে পরখ করতে চাইলে অনেকটাই বদলে যাবে একাদশ।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মো: মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মো: সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT