চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা সোনায় মোড়াতে পারবেন বোল্ট?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

১০০ মিটারে হেরেছেন। ১০০ মিটার রিলেতে কি হবে? ক্যারিয়ারের শেষ রেসে কি সোনা জিতে শেষ করতে পারবেন উসাইন বোল্ট? এই প্রশ্নটাই এখন ঘুরছে লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

১০০ মিটারের মতোই ১০০ মিটার রিলেতেও জামাইকার প্রধান প্রতিদ্বন্দ্বী থাকছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে মার্কিনি দুই স্প্রিন্টারের কাছে হেরেছেন বোল্ট। অপ্রত্যাশিত ১০০ মিটারে সোনা আর রুপা জেতেন যুক্তরাষ্ট্রের দুই স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন আর ক্রিশ্চিয়ান কোলম্যান। তাই জামাইকান তারকার ফর্মের সঙ্গে আরও একটা চিন্তাও বড় হয়ে উঠেছে রিলে রেসে। সেটা হল, জামাইকান রিলে দলের অভিজ্ঞতার অভাব। তা ছাড়া বোল্টও তো পুরোপুরি ফিট নন।

শনিবার ১০০ মিটার রিলে রেসের লড়াই। তার প্রস্তুতিতে ব্যস্ত বোল্ট বলেন, ‘শারীরিক ভাবে আমি সুস্থই আছি। একটু ব্যথা অবশ্য রয়েছে। সেটা এমন কিছু নয়। মালিশ করলেই ব্যথাটা সেরে যেতে পারে।’

কথা বলেছেন রিলে রেসের প্রস্তুতি নিয়েও। বলেন, ‘দলের সদস্যদের সঙ্গে ব্যাটন হাতবদল করার প্র্যাকটিস এখনও করিনি। তবে আমার মনে হচ্ছে রেসের জন্য আমরা প্রস্তুত। জুলিয়ান ফোর্টের (১০০ মিটারের সেমিফাইনালিস্ট) সঙ্গে আমার এ ব্যাপারে কিছুটা কথা হয়েছে। অন্য তরুণ সদস্যদের কথা হয়নি। তবে আমি রিলে রেসে দৌড়নোর ব্যাপারে সমসময়ই আগ্রহী। দেখা যাক দলের সদস্যরা কতটা প্রস্তুত।’

বোল্টের সতীর্থদের মধ্যে এক মাত্র ইয়োহান ব্লেক ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক্সের মতো বড় মঞ্চে পদক জেতার অভিজ্ঞতা জামাইকার রিলে রেসের দলে আর কারও নেই। যেটা জামাইকার জেতার ক্ষেত্রে বিরাট বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তবে ট্র্যাকে নামার আগেই তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বোল্ট। জাস্টিন গ্যাটলিনকে নিয়ে জামাইকান বিদ্যুৎ বলেন, ‘গ্যাটলিনকে আমি সম্মান দেখাতে চাই। এত বছর ধরে আমরা লড়াই করে আসছি। শেষ পর্যন্ত ও একটা সোনা জিততে পেরেছে। হোক না সেটা আমার ক্যারিয়ারের শেষে। কিন্তু যার সম্মান প্রাপ্য, তাকে তো সেটা দিতেই হবে।’

Reneta

কিন্তু জামাইকান মহাতারকা যতই বিপক্ষের প্রশংসা করুন না কেন, অনেকে অবশ্য বলছেন গ্যাটলিনের প্রশংসা করে আসলে মার্কিন শিবিরকে রেসে নামার আগেই পাল্টা চাপে রাখার কৌশলও সেরে রাখলেন বোল্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসাইন বোল্টবিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT