চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা জিতে ব্যবধান কমাল আফগান যুবারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

১৫৫ রানের ছোট পুঁজি নিয়েও সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ লড়াই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষরক্ষা যদিও হয়নি। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখে ম্যাচ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে জিতে ব্যবধান কমিয়েছে আফগান যুবারা। বাংলাদেশ সফরে ৩-২এ সিরিজ শেষ করল তারা। টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। শেষ দুটিতে হেরে গেল টাইগার যুবারা।

রোববার পঞ্চম যুব ওয়ানডেতে ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানদের শেষ ওভারে প্রয়োজন হয় ৭ রান। হাতে সফরকারীদের ৩ উইকেট। আগের ওভারের শেষ বলে উইকেট হারানো দলটিকে পথ দেখান ইজহারউল্লাহ নাভিদ।

ম্যাচের সবচেয়ে সফল বোলার আশিকুর জামানকে প্রথম বলে নাভিদ লং অনের উপর দিয়ে মারেন ছক্কা। ফুলটস বলের ফায়দা তোলেন ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় বল ডট হলেও তৃতীয় বলে চার মেরে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। শেষপর্যন্ত নাভিদ অপরাজিত থাকেন ২৯ রানে।

দুই উইকেট হারিয়ে ৫০ পেরিয়ে যাওয়া আফগানিস্তান হঠাৎ হোঁচট খায়। ১০৬ রানে পড়ে যায় ৬ উইকেট। জয়ের আশা তৈরি হয় টাইগার যুবাদের। কিন্তু শেষ ওভার পর্যন্ত লড়েও পারেনি শেষটা জয়ে রাঙাতে।

ইসহাক জাজাই সর্বোচ্চ ৫২ রান করেন। অধিনায়ক ইজাজ আহমেদের ব্যাট থেকে আসে ৩২ রান। টাইগার যুবা আশিকুর ৩৭ রানে শিকার করেন তিন উইকেট।

Reneta

আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আবদুল্লাহ আল মামুন ৩৭ ও ইফতেখার হোসেন ২৬ রান করেন।

আফগান বোলার বিলাল সামি ও নানজিইয়ালিয়া তিনটি করে উইকেট নেন। সিলেটে দুই দলের মধ্যে হবে একটি চার দিনের ম্যাচ। শুরু ২২ সেপ্টেম্বর। ওই ম্যাচ দিয়ে শেষ হবে আফগান যুবাদের বাংলাদেশ সফর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যুব ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শরীরের যেসব সংকেত বলে দিবে লিভারে সমস্যা

মে ১৭, ২০২৬

আলিয়াকে কটাক্ষ করে অনুরাগীর মন্তব্য, উত্তরে যা বললেন অভিনেত্রী

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬

কেমন হচ্ছে নতুন সরকারের কূটনীতি?

মে ১৭, ২০২৬

ঈদ কবে জানা যাবে সোমবার

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT