প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়ে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবারের সেই হামলার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চিঠি পাঠান। চিঠিতে তিনি লিখেন,
প্যারিসে সিরিজ হামলায় অনেক মানুষের হতাহতের ঘটনায় আমি দুঃখিত।
আমি বাংলাদেশের মানুষ এবং সরকারের হয়ে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এবং ফ্রান্সের সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি। সন্ত্রাসীদের কোনো ধর্ম, ধর্মবিশ্বাস এবং বর্ণ নেই। কোনো সভ্য সমাজে তাদের অবস্থান হতে পারে না। সন্ত্রাসবাদ এবং উগ্র চরমপন্থার বিরুদ্ধে আমরা একত্রে কাজ করবো।
আপনার জন্য এবং আপনার মাধ্যমে ফ্রান্সের সকল মানুষের জন্য আমাদের সহমর্মিতা জানাতে চাই। আক্রান্ত পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা। এবং নিহতদের আত্নার শান্তি কামনা করছি।






