চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার জন্মদিনে যুবলীগের ‘আমার ভাবনায় আমার রাষ্ট্রনায়ক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২১
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে তার বিবিধ অর্জন নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাষায় ‘আমার ভাবনায় আমার রাষ্ট্রনায়ক’ শীর্ষক ৭৫ টি ভিডিও চিত্র নির্মাণ করেছে।

ভিডিওগুলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব ও টুইটারে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন,” দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তা, বিশ্বভাবনা, জনভাবনা আজ শুধু বাংলাদেশেই নয়, প্রশংসিত সারাবিশ্বে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মেধা-মনন, সততা, নিষ্ঠা আর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে । বাংলাদেশ এখন বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে বলে জানান পরশ।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিশ্বসভায় বাঙালি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । আর সমুদ্রসম অর্জনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পরিণত হয়েছেন মানুষের আস্থার বাতিঘরে। উন্নয়নের ধারায় প্রবল গতি সঞ্চার করে দেশকে নতুন মাত্রা দিয়েছেন তবে তিনি থেমে নেই, এগোচ্ছেন প্রতিনিয়ত বাধা-বিঘ্ন, প্রতিকূলতা, মৃত্যুভয় এসব জয় করেই তার এগিয়ে যাওয়া চলছেই।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আরও বলেন,পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণের মতো বিশাল সব মেগা প্রকল্পের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, প্রতিটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া, শক্ত অর্থনীতি তৈরি করা, শতভাগ শিক্ষার হার অর্জন করা, দারিদ্র্য নির্মুল করার মতো জীবনমান উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে নিরলস কাজ করার স্বীকৃতিও মিলছে আজ দেশে এবং বহির্বিশ্বে।

Reneta

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেন ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্তমানবী। তার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে তিনি শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আমার ভাবনা আমার রাষ্ট্রনায়ক শীর্ষক এই ৭৫ টি ভিডিওর ব্যাপারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: শামসুল আলম অনিক জানিয়েছেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জবানিতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বহুমাত্রিক অর্জন যুবলীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করে ভিডিওগুলো ২৯ শে সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে। ‌

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT