৭৫’র আগে ঘাতকের বুলেট যেমন বঙ্গবন্ধুকে তাড়া করেছিলো এখনও ষড়যন্ত্রের বুলেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তাড়া করে ফিরছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যায়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।
বিএনপির ভিশন ২০৩০’র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন: তারা নাকি চাঙ্গা হয়েছে! আসলেই চাঙ্গা হয়েছে- গতকালও তাদের দুটি জেলার প্রতিনিধি সভায় চেয়ার ছোড়া ছুড়ি হয়েছে। আসলেই তারা চাঙ্গা হয়েছে।
তারা ডিজিটাল চুরি করেছে। আমাদের ভিশন চুরি করেছে। তারপরও আমি এটাকে ভালো বলবো। কেননা, এতে করে তারা আ.লীগকে অনুসরণ করে নেতিবাচক রাজনীতি থেকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসবে বলে আমরা আশা করছি।







