চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
শেখ হাসিনা-নরেন্দ্র মোদি-একাদশ জাতীয় নির্বাচন-নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় টেলিফোনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য তাকে, তার দলকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম তথ্যটি নিশ্চিত করেছেন।

মোদি বলেন, ‘আওয়ামী লীগের এই বিজয় হচ্ছে আপনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অসামান্য উন্নয়নের প্রতিফলন।’

ওই সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় অতীতের মতো তার দেশের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাবে নরেন্দ্র মোদি ও তার দেশের জনগণকে শুভেচ্ছা জানান। ফোন করার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রোববারের জাতীয় সংসদ নির্বাচনে তার দলের বিশাল বিজয়ের পর নরেন্দ্র মোদিই প্রথম রাষ্ট্র বা সরকার প্রধান যিনি তাকে টেলিফোন করেছেন।

এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি’র পক্ষ থেকে আওয়ামী লীগকে আলাদাভাবে অভিনন্দন জানানো হয়েছে। রোববার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে অভিনন্দন জানান বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিফোনে আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে এক সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন রাম মাধব।

এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে এককভাবে ২৫৯টি আসনে জয় পেয়েছে দলটি।

এছাড়াও আওয়ামী লীগের শরিক দল জাতীয় ২০টি, বিএনপি ৬টি, গণফোরাম ২টি, বিকল্পধারা ২টি, জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশন ১টি এবং স্বতন্ত্র ৩টি আসন পেয়েছে। মোট ৩০০ আসনের মধ্যে একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে আর আরেকটি আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন হয়নি।

মূলত ভোটের ফলাফলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ধারের কাছেও যেতে পারেনি ড. কামাল হোসেনের নেতৃত্বে থাকা জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধীদল বিএনপির বর্জনের মধ্যে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৬৩টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। যার মধ্যে ১৫৪টি আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৬৩টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে আওয়ামী লীগ পায় ২৩০টি আসন।

ওই নির্বাচনে বিরোধীদলে থাকা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট পেয়েছিল ৩৩টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে ৪টি আসনে।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনাশেখ হাসিনা-নরেন্দ্র মোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকার গণজোয়ারের মধ্যে বিএনপি-জাতীয় পার্টি থেকে নির্বাচিত যারা

পরবর্তী

দুয়েকদিনের মধ্যে প্রকাশ হবে নির্বাচনের ফল নিয়ে গেজেট

পরবর্তী

দুয়েকদিনের মধ্যে প্রকাশ হবে নির্বাচনের ফল নিয়ে গেজেট

মমতাজ

লাইভ নিউজে গান গাইলেন মমতাজ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT