চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ রেহানার জন্মদিনে যুবলীগের কোরআন দোয়া ও খাবার বিতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২১
রাজনীতি
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্নেহের ছোট বোন শেখ রেহানার ৬৭ তম জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম, বিশেষ দোয়া ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে যুবলীগ।

সোমবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নিজ উদ্যোগে পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় বাদ ফজর কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন। এরপূর্বে মাদরাসা অধ্যায়নরত কোরআনে হাফেজ দ্বারা পবিত্র কোরআনের খতম করানো হয়।

মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ২০০ শতাধিক শিক্ষার্থীর জন্য ৩ বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া-মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদদের জন্যও মাগফেরাতও কামনা করা হয়।

দোয়া ও মুনাজাতের পূর্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, শেখ রেহানা নিরহংকারী মানুষ। তিনি নিরবে নিভৃতে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কারাঅভ্যন্তরে থাকাকালীন দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন তিনি। বঙ্গবন্ধুর কন্যার জননেত্রী শেখ হাসিনার নেপথ্য প্রেরণাদায়ী স্নেহের ছোট বোন শেখ রেহানা। এছাড়াও তিনি একজন রত্নগর্ভা মা। তার সন্তানরা দেশে-বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশে-বিদেশে জনকল্যাণে সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT