চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ ফজিলাতুন নেছাকে নিয়ে গবেষণাধর্মী বই ‘খোকার জীবনে রেণু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
শিল্প সাহিত্য
A A

তওহীদ ফিতরাত হোসেন, ইংল্যান্ড: ‌‘খোকার জীবনে রেণু’ অনুজসম প্রিয় লেখক মো. সাখাওয়াত হোসেন লিখিত একটি গবেষণাধর্মী বই। বিভিন্ন উৎস (বই, পত্রিকা, ভিডিও রেকর্ডিং, সাক্ষাৎকার) থেকে তথ্য সংগ্রহ করে লেখক নিজের মতো করে প্রকাশ করেছেন খোকার জীবনের রেণুকে।

এই খোকা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর রেণু হলেন বঙ্গবন্ধু পত্নী বেগম ফজিলাতুন নেছা। বইটি কোনো উপন্যাস নয়। লেখক নিজেও চেষ্টা করেননি এটাকে গল্প বা উপন্যাস হিসাবে দাঁড় করাতে। অনেক অজানা ও জানা তথ্য আছে বইটি জুড়ে। তথ্যগুলো নানা জায়গা থেকে একত্রিত করা তথ্যের সমাহার। রেণুর জীবনের সারসংক্ষেপ করা হয়েছে বইটিতে।

শ্রাবণ প্রকাশনী হতে মুজিববর্ষ উপলক্ষে বইটি চলতি ২০২০ সালে প্রকাশ হয়।

গবেষণাধর্মী একটি বই লিখা অত্যন্ত কঠিন কাজ। প্রায় ৩০টি বই বিশ্লেষণ করে বইটি লেখার চেষ্টা করেছেন লেখক। গল্প মনের গহীন থেকে লিখা যায়। ইচ্ছে মত বাড়ানো কমানো যায়। কিন্তু একজন ইতিহাস কন্যার কথা লিখতে গেলে ইতিহাসের প্রতি বিশ্বস্ত থাকা লাগে সতর্কতার সাথে। সাখাওয়াত বিশ্বস্ত থেকেছেন ইতিহাসের প্রতি। বেগম ফজিলাতুন নেছা রেণুকে খুঁজতে হলে এই একটি বইই যথেষ্ট হবে। সাধারণ পাঠকের চেয়ে বইটি গবেষকদের পছন্দ হবে বেশী।

লেখক মো. সাখাওয়াত হোসেন
লেখক মো. সাখাওয়াত হোসেন

বাংলাদেশ সৃষ্টির সাথে যার ত্যাগ ও তিতীক্ষা অত্যাধিক তিনি রেণু। দেশের ইতিহাসে যার নাম থাকার কথা অনন্য উচ্চতায় সেই তিনি ইতিহাসের পাতায় ছিলেন উপেক্ষিত। ২০ শতাব্দীর সূচনা লগ্নে এসে গবেষকগণ ও লেখকবৃন্দ মহায়সী নারীর জীবন, তার ত্যাগ ও সংগ্রাম নিয়ে আসেন জনসম্মূখে। বঙ্গবন্ধু’র ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে সুস্পষ্টভাবে জানা যায়, বেগম ফজিলাতুন নেছা মুজিব প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর জীবনে কিভাবে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। ইতিহাসের পরতে পরতে তিনি তার নিরব ভূমিকা দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন। একজন কৈশোরহীন কিশোরী থেকে নারী- নারী থেকে মহিয়সী হয়ে উঠার সত্য গল্প অঙ্কিত করেছেন সাখাওয়াত।

ফকা চৌধুরী আইয়ুব খানের কাছ থেকে বঙ্গবন্ধু’র জন্য গভর্নর হবার প্রস্তাব নিয়ে আসার পর বেগম সাহেবার দৃঢ ও নির্লোভ ভূমিকা জাতিকে মুক্তি এনে দিতে সাহায্য করেছে। লেখকের এই বইটি পড়ে অবশ্যই মহিয়সী নারী বেগম মুজিব সমন্ধে অনেক কিছু জানা যায়। কিন্তু সাধারণ পাঠককে আকৃষ্ট করে বইয়ের ভেতরে ধরে রাখা কঠিন হবে। হ্যান্ডবুক হিসাবে অতুলনীয় কিন্তু সাধারণ পাঠকের জন্য বইটি একটু কঠিনই বটে। অবশ্য গবেষণাধর্মী বই কঠিনই হয়।

Reneta

আমি নিজে একজন অর্ধ লেখক। অন্য একজন গবেষকের লিখার মূল্যায়ন করছি। ভয় কাজ করছে অবশ্যই। তবে সাখাওয়াত উদীয়মান ও উদ্যমী তরুণ, তার লেখা নিয়ে সমালোচনা করা যায় ভেবেই লিখছি। লেখক তার লেখায় প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রেখেছেন। আশাবাদী আগামীতে আরও সমৃদ্ধশালী লেখা পাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মো. সাখাওয়াত হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: তথ্যমন্ত্রী

পরবর্তী

ছুটির পর করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে: ফাউসি

পরবর্তী
করোনাভাইরাস

ছুটির পর করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে: ফাউসি

আসছে 'ওয়ান্ডার ওম্যান থ্রি'

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT