শোভন-রাব্বানীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা: কাদের

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বেলা সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করেন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন: বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো। বাধ্যতামূলক এই দু’জনকে পদত্যাগ করানো হয়েছে।
ওবায়দুল কাদের বলেন: অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে আছে। অন্যায় অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেয়া হবে না।
ওবায়দুল কাদের ছাত্রলীগ প্রসঙ্গে আরো জানান: দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী যেকোনো সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন বলেও জানান ওবায়দুল কাদের।







