চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুষ্ক শীতেও ত্বকে থাকবে তারুণ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৬
লাইফস্টাইল
A A

কুয়াশায় মুড়ে একরাশ ভালোলাগা নিয়ে আসে শীতকাল। কিন্তু এই শীতকালেই ত্বকের ক্ষতি হয় সবচেয়ে বেশি। রুক্ষ ও নিস্প্রাণ হয়ে পড়ে ত্বক। ত্বক থেকে চলে যায় স্বাভাবিক ময়েশ্চার। তাই এই সময়ে ত্বক আরো বেশি তারুণ্যময় ও মসৃণ দেখাতে একটু বাড়তি যত্ন আপনাকে নিতেই হবে।

জেনে নিন এই শীতে নিজের ত্বকের যত্নে কিছু বাড়তি টিপস। এসবই আপনাকে আরো সুন্দর থাকতে সাহায্য করবে।

নিয়মিত ত্বক পরিস্কার করুন: হালকা উষ্ণ জল দিয়ে ত্বক পরিষ্কার করুন। সঙ্গে অবশ্যই একটি ভালো ফেসওয়াশ বেছে নিন। বিশেষ করে এই সময়ে এমন ফেসওয়াশ বেছে নিন যেটা ত্বককে আর্দ্রতা যোগায়।

Banglabid

ত্বক ম্যাসাজ করুন: দিনে অন্তত একবার ত্বক ভালোভাবে ম্যাসাজ করুন। তাহলে ত্বকে রক্ত চলাচল বাড়বে। অবশ্য খালি হাতে নয় কোনো ময়েশ্চারাইজার বা ফেস ক্রিম দিয়ে ত্বক ম্যাসাজ করুন। ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকে ক্রিম ম্যাসাজ করুন এতে ত্বকের ভেতরে ঠিকঠাক ময়েশ্চারাইজার পৌঁছাবে।

ত্বকের মরা কোষ দূর করুন: শীতকাল এলেই আমরা ত্বকের মরাকোষ দূর করার কথা ভুলে যায়। তবে শীতকালেই সেটা সবচেয়ে বেশি জরুরি। ভালো কোনো এক্সোফলিয়েটিং মাস্ক লাগান মুখে এবং হাতে। তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এক্সোফলিয়েটিং বডি ওয়াশও এক্ষেত্রে বেশ কাজে আসতে পারে।

শীতের সানট্যান রোধ করুন: শীতকালের রোদ হালকা বলেই ঘর থেকে বের হওয়ার সময় সানব্লক ক্রিম নিবেন না, তা যেন না নয়। নিয়মিত সানব্লক ক্রিম লাগান। তবে এসময় ময়েশ্চার আছে এমন সানব্লক বেছে নিন। তাহলে ত্বক যেমন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পাবে তেমন ত্বক খানিকটা ময়েশ্চারও পাবে। ত্বক শুষ্ক ও রুক্ষ হওয়ার হাত থেকে রক্ষা পাবে অনেকটাই।

Reneta

ঠোঁটের যত্নআত্তি: এই সময়ে ঠোঁটের জন্য একটি ভালো লিপবাম বেছে নিন। সেটাই দিনে ৪-৫বার ব্যবহার করুন। তাহলে ঠোঁট আর্দ্র রাখতে পারবেন।

ভেতর থেকে নিজেকে আর্দ্র করুন: এই সময়ে নিজের খাবার দাবারে খানিকটা পরিবর্তন আনুন। পানিতে পরিপূর্ণ এমন সব খাবার এই সময়ে গ্রহণ করুন। পর্যাপ্ত ভিটামিন সি এবং জিঙ্ক গ্রহণ করুন এই সময়ে তাহলে শরীরে যথেষ্ট কোলাজিন ও ইলাস্টিন তৈরি হবে। খাবারের তালিকা আরো বেশি বেশি পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ করুন।

নিজের বানানো কোনো প্যাক ব্যবহার করুন: নিজের ত্বকের প্রয়োজন বুঝে শীতকালে নিজের ত্বকের জন্য নিজেই প্যাক বানানোর চেষ্টা করুন। সেই প্যাকে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। যেমন মধু, অ্যাভোকাডো, জোজোবা অয়েল, অলিভ অয়েল, দই, কলা, অ্যালোভেরা ইত্যাদি।

ঘুমানোর আগে ঠিকঠাক নাইট ক্রিম ও আই ক্রিম: আপনার ত্বককে রাতে একটা লম্বা সময় যত্ন করতে পারে নাইট ক্রিম ও আই ক্রিম। নিয়মিত রাতে ত্বকে নাইট ক্রিম ও আইক্রিম লাগাতে কখনোই ভুলবেন না। রাতে ঘুমের মধ্যে এসব উপাদান বেশি বেশি কাজ করে। আইক্রিম সূর্যের ক্ষতিকর রশ্মি ও বায়ু দূষণে ত্বকের ক্ষতির হাত থেকে রক্ষা করবে আপনাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্বকের যত্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT