অর্থনীতি

আসছে পাটের পানীয়, হচ্ছে পাটের পলিথিন কারখানা

আসছে পাটের পানীয়, হচ্ছে পাটের পলিথিন কারখানা

প্রথমবারের মতো পাট দিবস উদযাপনের ধারাবাহিক আয়োজনে রাজধানীতে চলছে তিনদিনের পাট পণ্য মেলা। নিত্যদিনের ব্যবহার্যসহ পাট পণ্যের বিভিন্ন দ্রব্য পাওয়া যাচ্ছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পাট শিল্পকে সমৃদ্ধ করতে সব ধরণের উদ্যোগ নেয়া হবে।

পাটের তৈরি ব্যাগ, জুতো থেকে শুরু করে অনেককিছু পাওয় যাচ্ছে পাট পণ্যের মেলায়। পাটের তৈরি ফুলের পাশাপাশি আছে পাট পানীয়ও, তবে এ পানীয় এখনো বাজারে আসেনি।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, সারা বিশ্বে পাটের পলিথিন ব্যাগের প্রয়োজন ৫০০ বিলিয়ন। এই পলিথিনের একমাত্র যোগানদাতা আমাদের বাংলাদেশ।

‘আমরা প্রকল্প নিতে যাচ্ছি পাটের পলিথিন ফ্যাক্টরি আমরা বাংলাদেশে করব। এতে করে সারা বিশ্বের পাট বাজার আমরা দখল করতে পারব।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অভিনব এ মেলায় ৬০টি স্টলে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের তালিকাভুক্ত ৯৪ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
মেলায় এসে অনেকেই কিনছেন পাটজাত পণ্য। সবাইকে আহবান জানাচ্ছেন দেশীয় পণ্য ব্যবহারের।

দর্শনার্থীরা বলছেন, এ মেলা চমৎকার উদ্যোগ, এতে করে পাটের হারানো ঐতিহ্য ফিরে আসবে।

রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্যের মেলা বৃহস্পতিবার  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। পাট পণ্য মেলা চলবে শনিবার পর্যন্ত।

বিস্তারিত দেখুন রাহুল রায়ের ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=FaAQsmmJeI4&feature=youtu.be

বিষয়:পাট দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…