চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো স্বর্ণকিশোরী নেটওয়ার্কের জাতীয় কনভেনশন

রোকসানা আমিনরোকসানা আমিন
৮:০০ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৫
নারী
A A

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের আওতায় শুরু হলো স্বর্ণকিশোরী জাতীয় কনভেনশন ২০১৫। সারা দেশের ৬৪ জেলার ৬৪ জন স্বর্ণকিশোরী অংশ নিচ্ছে ছয়দিনের জাতীয় কনভেনশনে।

সারাদেশের ১৪ হাজার কিশোরীর মধ্য থেকে স্কুলভিত্তিক পরীক্ষার মাধ্যমে ৬৪ জেলা থেকে নির্বাচিত ৬৪ জন স্বর্ণকিশোরীর অংশগ্রহণে ২য় বারের মতো জাতীয় কনভেনশন। স্বর্ণকিশোরী নেটওয়ার্র্ক ফাউন্ডেশনের চেয়ারপার্সন ফারজানা ব্রাউনিয়া বলেন, ‘আজ তোমরা নেটওয়ার্কভুক্ত হচ্ছো। এরপরই মূল কাজটা শুরু হবে। যে নীল সুতায় আজ তোমরা নিজেদের বেঁধে নিচ্ছো, সেই বাঁধনে একদিন তোমরা বাংলাদেশকে আলোকিত করবে।

ছয় দিনব্যাপী কনভেনশনের প্রথম দিন স্বর্ণকিশোরী হেডকোয়ার্টারে ছিলো ৬৪ মেধাবী স্বর্ণকিশোরীর সম্বর্ধনা। স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের পরিচালকরা ছাড়াও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ এর সঙ্গে সংশ্লিষ্টরা।

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ কে এম নুর-উন-নবী বলেন, ‘তোমার ভয়েসটা ক্রিয়েট করো। তারপর রেইজ করো। তারপর নিজেকে ক্ষমতায়িত করো। কেউ তোমাকে পিছু টেনে রাখতে পারবে না এবং কেউ তোমাকে হারাতে পারবে না।

কনভেনশনের দ্বিতীয় দিন শুক্রবার সকালে মাইক্রোসফট কার্যালয়ে আইসিটি এবং মিডিয়া প্রশিক্ষণে অংশ নেবে ৬৪ স্বর্ণকিশোরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণকিশোরীস্বর্ণকিশোরী নেটওয়ার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT