চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে অপু বিশ্বাসের নতুন ছবি, বিপরীতে জয় চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১৭, মে ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। তার এ ছবির নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। যেখানে অপুর নায়ক জয় চৌধুরী।

এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটির নতুন রসায়ন। তাদের নিয়ে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

সোমবার (১৭ মে) দুপুরে এফডিসির ৯ নম্বর ফ্লোরে জয়-অপুর এ ছবির মহরত অনুষ্ঠিত হচ্ছে। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হচ্ছে। শেষ লট হবে কুষ্টিয়াতে।

জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, অপু বিশ্বাস এবং আমি দুজনেই আরও মাস দেড়েক আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। আওয়াজের চেয়ে কাজে বিশ্বাসী। তাই শুটিংয়ে নেমেই ঘোষণা দিলাম।

এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। এবার তিনি দেশের শীর্ষস্থানীয় এ নায়িকার বিপরীতে নায়ক হচ্ছেন।

জয় বলেন, ‘প্রেম প্রীতির বন্ধন’ সোশাল রোমান্টিক ছবি। এফডিসির পরে কুষ্টিয়াতে শেষ লটের শুটিং হবে। আমার বিশ্বাস, ছবিটা যেন ভালোবাসে দর্শকদের কাছে পৌঁছায় সেই চেষ্টায় কোনো কমতি থাকবে না।

Reneta

উপমা কথাচিত্রের প্রযোজনায় অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআমান রেজাএল আর খান সীমান্তজয় চৌধুরীতাহমিনা মৌনায়কমহরতমিশা সওদাগরলিড বিনোদনসিনেমাহায়দার আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাই বাংলাদেশের উন্নয়নের আলোকবর্তিকা

পরবর্তী

‘রাধে’ ফাঁস, সাইবার সেলে লিখিত অভিযোগ

পরবর্তী

‘রাধে’ ফাঁস, সাইবার সেলে লিখিত অভিযোগ

আসছে বিতর্কিত ছবি ‘৩৬৫ ডেইজ’র দুটি সিকুয়েল

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT