চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে উইকেট হারিয়ে ব্যাটিংয়ে টাইগাররা

১২:৪১ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ডকে ২৯৩ রানে প্রথম ইনিংস গুটিয়ে টাইগারদের প্রথম ইনিংস শুরুটা বেশ সাবলীল হলেও পর পর দুই উইকেট হারিয়ে ব্যাট করছে   টাইগাররা। শুরু থেকেই দেখে শুনে খেলছিল দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।১৩ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ধীরগতিতেই ২৯ রান সংগ্রহ করে তারা।

কিন্তু ১৪ ওভারেই ছন্দ পতন।বল করতে এসেই সফল মঈন আলী।ওভারের দ্বিতীয় বলে কুইকার দিয়ে সরাসরি বোল্ড করেন ওপেনার ইমরুল কায়েসকে (২১)।

ওভারের পঞ্চম বলটা মঈন কিছুটা বুদ্ধি খাটিয়ে টার্ন আর বাউন্স দিয়েছিল তাতেই ধরাশায়ী মুমিনুল (০)।ব্যাটের কানায় লেগে গালিতে স্টোকসের কাছে তালুবন্দী মমিনুল।

ব্যাটিংয়ে ধুঁকতে থাকা টাইগাররা ঘুরে দাঁড়ায়। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। দুজনের ব্যাটে দলের স্কোর ১০০ পেরিয়ে যায়। তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৯তম টেস্ট ফিফটি।

চা বিরতির আগে আদিল রশিদের বলে স্লিপে জো রুটকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ। আর তাতে ভেঙে যায় ৯০ রানের বড় জুটি। ৬৬ বলে ৩টি চারে মাহমুদউল্লাহ করেন ৩৮ রান।

মাহমুদউল্লাহর বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।  তবে দারুণ  ৭৮ রানের এক ইনিংসের পর ইংল্যান্ডের চতুর্থ শিকার হিসেবে ফিরতে হয়েছে তামিমকে।

Reneta

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের ভয়ংঙ্কর নীল স্পিন বিষে ইংলিশদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২৯৩ রানে।আগের দিনের সঙ্গে মাত্র ৩৫ রান যোগ করে তারা। গতকাল অভিষেকে পাঁচ উইকেট নেওয়া মিরাজ শেষ উইকেটটি নিয়ে প্রথম ইনিংসে ছয় উইকেট দখল করে। প্রথম দিনের উজ্জ্বল পারফর্মেন্সের পরে দ্রুত অলআউট করার লক্ষ্যে দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ। ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড।

তাইজুলকে পড়তেই পারলেন না ক্রিস ওকস
তাইজুলকে পড়তেই পারলেন না ক্রিস ওকস

ওভারের প্রথম বলে উইকেট তুলে নিয়ে দিন শুরু করেছে তাইজুল। ক্রিস ওকস ৩৬ রানে তাইজুলের বলে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। পরের ওভারের দ্বিতীয় বলে উইকেট পেতে পারতেন মিরাজও। তার বলে রশিদকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান রশিদ। ‘ডিআরএস ’তে দেখা যায়, বল স্টাম্প মিস করেছিল। এরপরেই আবারো সফল হন তাইজুল। কাভারে সাব্বিরের কাছে তালুবন্দী করে আদিল রশীদকে (২৬) রানে প্যাভিলনে ফেরান। অফ স্ট্যাম্পের বাইরের বলে রুম করে কাভার দিয়ে বল সীমানা ছাড়া করতেই গিয়েই সাব্বিরের কাছে ধরা পড়েন তিনি।খানিকটা পরেই স্টুয়ার্ট ব্রডকে (১৩) রানে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দী করেন মিরাজ।

এর আগে গতকাল টস জিতে ব্যাট করতে নামলে অভিষিক্ত মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে নাজেহাল হয় ইংলিশরা। তার সঙ্গে সাকিবের বোলিংও পড়তে পারেনি ইংল্যান্ডের স্বীকৃত ব্যাটসম্যানরা। প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৫৮ রান করে ইংল্যান্ড।
ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬৪ রান করেন মঈন আলী। এছাড়া বেয়ারস্টো ৫২ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে অভিষিক্ত মেহেদি হাসান মিরাজ ছয়টি উইকেট নেন। এছাড়া সাকিব ও তাইজুল দু’টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দলের প্রয়োজনে অবদান রাখতে চান অভিষেকের অপেক্ষায় থাকা অমিত

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT