কলম্বো, শ্রীলঙ্কা থেকে: কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে স্বাগতিক শ্রীলঙ্কাকে থামিয়ে দিতে চায় বাংলাদেশ। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এই পরিকল্পনার কথা জানিয়েছেন সাব্বির রহমান।
শ্রীলঙ্কা এদিন ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। সাব্বির রহমান প্রথম টেস্টের দলে ছিলেন না। দ্বিতীয় টেস্টে চারজনকে পরিবর্তন করায় তার সুযোগ মেলে।
সংবাদ সম্মেলনে বললেন, ‘শততম টেস্টের প্রথম দিনে দাপট দেখাতে পেরে আমরা আত্মবিশ্বাসী।’
বোলার ও ফিল্ডারদের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি।
বাংলাদেশের শততম টেস্ট দেখতে কলম্বো এসে ব্যস্ত দিন পার করেছেন বিসিবি সভাপতি। ২০১৮’র মার্চে শ্রীলংকায় তিন জাতির টি-টুয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের কথা জানিয়ে রিয়াদ ইস্যুতেও মুখ খুলেছেন তিনি। বলেছেন, রিয়াদকে বাদ দেয়ার সিদ্ধান্ত তার।
বাংলাদেশ দলে যখন কিছুটা স্বস্তি তখন শ্রীলঙ্কা দলের সাউথ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ড বলেছেন, প্রথম দিন দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে তিনি হতাশ।










