শুভাগত হোমকে অধিনায়ক ও সৌম্য সরকারকে সহ-অধিনায়ক করে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান সৈকত ও আবু জায়েদ চৌধুরী রাহি। ১৪ অক্টোবর সাউথ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১৯, ২৭ ও ২৯ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জুনিয়র টাইগাররা।
এছাড়া, ২১ অক্টোবর একটি তিন দিনের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। পরে জিম্বাবুয়েতে ২, ৪ ও ৬ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং ৯ ও ১৫ নভেম্বর দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড : শুভাগত হোম (অধিনায়ক), সৌম্য সরকার (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিথুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।







