স্বাস্থ্য

‘শুধু শাকসবজিই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যথেষ্ট নয়’

সবজি ও সালাদ পরিবেশনের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবজি ও সালাদ পরিবেশনের ছবি, স্বাস্থ্যকর খাবার ও সামাজিক পরিবেশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমরা জানি শাকসবজি আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে যুক্তরাষ্ট্রের এক গবেষণায়  উঠে এসেছে, শুধু শাকসবজিই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যথেষ্ট নয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো হলেও শুধু মাত্র শাকসবজি অধিক পরিমাণে গ্রহণ করলেই হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকির সম্ভাবনা কমাবে না।

এর চেয়ে বরং আমরা কি খাই, কোথায় কিভাবে থাকি এবং কতটুকু সময় শরীর চর্চা করে থাকি এগুলোর প্রভাবই বেশি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে।

তবে গবেষকরা বলেছেন, একটি সুষম খাদ্য ক্যান্সারসহ আরও বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করবে।

এছাড়াও  যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথের উপদেষ্টারা একজন মানুষকে প্রতিদিন পাচঁটি করে ফল ও শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিষয়:শাকসবজি স্বাস্থ্য হার্ট অ্যাটাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…