চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু বোলিং নয় ভবিষ্যতে ব্যাটিংয়েও প্রতিভা দেখাবো: মিরাজ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:৩৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ঢাকা টেস্ট জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ বলেছেন, শুধুমাত্র বোলিং নয় সামনের দিনগুলোতে ব্যাটিংয়েও নিজের প্রতিভা দেখাবেন।

সোমবার হোটেল র‌্যাডিসন থেকে বাড়ি ফেরার পথে হোটেল লবিতে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

মিরাজ বলেন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আমি চারটা ফিফটি করেছিলাম। আসলে সবাই জানে আমি ব্যাটিংও পারি। তবে এখানে এসে মানিয়ে নিতে খানিকটা কষ্ট হয়েছে। কারণ আমি যে সময় ব্যাটিংয়ে নেমেছিলাম সে সময় একটা প্রেসার ছিল। তাছাড়া বিশ্বের বড় বড় বোলাররা ছিল, খেলাটা ধরতে পারি নাই।

ব্যাটিংয়ে নিজের উন্নতির ব্যাপারে সিনিয়র খেলোয়াড় আর কোচদের প্রশংসা করে মেহেদি হাসান মিরাজ বলেন: বর্তমানে আমার ব্যাটিংয়ের যে ছোট ছোট ভুলগুলো রয়েছে সেগুলো শোধরাতে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন ঠিক হয়ে যাবে, তুই তো ব্যাটিং পারিস। আর ব্যাটিং কোচ সামাবীরা ও হেড কোচ হাথুরুসিংহেও আমার ব্যাটিং উন্নতির বিষয় নিয়ে কাজ করবেন।

%e0%a6%be%e0%a7%81%e0%a6%bf%e0%a6%be%e0%a6%be%e0%a6%bf%e0%a7%8d%e2%80%8c%e0%a6%be%e0%a6%bf
হোটেল থেকে বের হচ্ছেন ঢাকা টেস্ট জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ

নিজের বোলিং নিয়ে মিরাজ বলেন: বোলিং ভালো হচ্ছে, পারফর্ম করছি তবে ব্যাটিংটা ভালো হলে আরো ভালো লাগবে।

ইংল্যান্ড টেস্টে নিজের পারফর্ম নিয়ে মিরাজ বলেন: আসলে জিতলে ভালো লাগে, বাংলাদেশ জিতেছে এর চেয়ে বড় আনন্দের কিছু নেই। বাংলাদেশের জয়ে নিজেকে মেলে ধরেছি এটাই আনন্দ, তবে বড় আনন্দ বাংলাদেশের জয়।

Reneta

জয়ের পর কোচ হাথুরুসিংহের কমেন্ট নিয়ে মিরাজ বলেন: হাথু খুব খুশী হয়েছে, আমাদের এখন শুধু নিজেদের দেশের মাটিতে ভালো খেললে চলবে না, বিদেশেও ভালো খেলতে হবে। তাই তিনি বিদেশে ভালো খেলার ব্যাপারে আমাদের বলেছেন। আর ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে এমন জয়ে হাথুরুসিংহেও মনে করেন আমরা টেস্টে অনেক ভালো টিম। আমরা শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও দেশকে জয় এনে দিতে পারব।

14886257_10211102050726716_37023864_n
বন্ধুদের নিয়ে সেলফিতে মগ্ন মিরাজ

এলাম, দেখলাম জয় করলাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের টেস্ট আঙ্গিনায় পা রাখাটা এমনই রাজসিক। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনই পাঁচ উইকেট তুলে আগমন বার্তা জানিয়েছিলেন এই অলরাউন্ডার। পরের ইনিংসে আরো এক উইকেট। আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেটসহ দুই ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। তার স্পিনের নীল বিষে কুপোকাত ইংলিশ ব্যাটসম্যানরা। এতো কিছু অর্জন আর দেশের জয়ের পর মিরাজের বাবা মা কি বললেন তাদের পুত্রকে। মিরাজ বলেন: আমার বাবা মা অনেক খুশী, আমার বাবা মা বলেছেন মিরাজ এখন শুধু আমারদের সন্তান নয়, পুরো ষোল কোটি বাঙ্গালীর সন্তান।

দুই টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের পুরানো রেকর্ড ভেঙ্গেছেন মিরাজ। নিজের রেকর্ড নিয়ে মিরাজ বলেন: আমার বন্ধুরা আমাকে রেকর্ডের কথা বলেছে, এছাড়া আমিও বিভিন্ন অনলাইনে দেখেছি তবে বাংলাদেশ জিতেছে এর চাইতে বড় কিছু নেই।

https://www.youtube.com/watch?v=29MZvQHglTE

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT