চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ডাকসু নির্বাচনের আগে না, ক্যাম্পাসে স্থায়ী সহাবস্থান চায় ছাত্রদল

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
২:২৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

শুধু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সহাবস্থান নয়, সবসময়ই ক্যাম্পাসে সহবস্থানে থেকে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চায় জাতীয়তাবাদী ছাত্রদল।

১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ৯ বছর পর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতাদের নেতৃত্বে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত মধুর ক্যান্টিনে আসে ছাত্রদলের প্রায় ৩০ জন নেতাকর্মী।

দুপুরে সাংবাদিকদের সামনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান বলেন: শুধু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা ক্যাম্পাসে সহাবস্থান চাই না, আমরা সবসময় ক্যাম্পাসে আসতে চাই। আমাদের কর্মীরা যেনো বিনা বাধায় হলে অবস্থান করতে পারে সেটির নিশ্চয়তা চাই। আমরা সবসময় ক্যাম্পাসে আমাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।

এর আগে দীর্ঘ বিরতির পর বুধবার প্রথমবার মধুর ক্যান্টিনে এসে রাজিব বলেছিলেন: ডাকসু নির্বাচন নিয়ে আমরা যে ৭ দফা দাবি দিয়েছিলাম, সেটি না মেনেই তফসিল ঘোষণা করায় আমরা আশাহত হয়েছি। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই আমাদের দাবিগুলো যেন মেনে নেয়া হয়।

দাবি না মানলে নির্বাচন বয়কট করবেন কিনা, জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। আমরা এভাবেই সামনে এগোতে চাই। শেষ পর্যন্ত যেতে চাই।

আকরামুল আরও বলেন, আমাদের ৭ দফা দাবি ছিল। তার মধ্যে অন্যতম দাবি ছিল সহাবস্থান। সেটির যাত্রা শুরু হয়েছে। আমরা প্রশাসনের নিকট বিশ্বাস রাখি আমাদের বাকি দাবিগুলোও তারা মেনে নিবে। ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর করে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেবে বলে আমরা মনে করি।

Reneta

১১ মার্চ ডাকসু নির্বাচন সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা বাড়াতে এখন থেকে নিয়মিত মধুর ক্যান্টিনে তারা আসবে বলেও জানান নেতাকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলডাকসু নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT