চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মুক্ত হচ্ছে ‘খাঁচা’

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৩:৩৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
খাঁচা

দেশভাগের কারণে সবকিছু ফেলে চলে যাওয়া মানুষের গল্প থাকে, কিন্তু আটকে পড়া মানুষের গল্প থাকে না। সেদিক থেকে ‘খাঁচা’ ছবি অনেকটা নতুনত্ব এনেছে বলে মনে করেন এই ছবির পরিচালক আকরাম খান। তিনি আরও বলেন, ‘ইতিহাস ঘটনাপ্রবাহকে তুলে ধরলেও ব্যক্তির বেদনাকে তুলে ধরে না। সেদিক থেকে ছবিটি সার্বজনীন।’

২২শে সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’। এ উপলক্ষে বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ‘খাঁচা’র পরিচালক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ‘খাঁচা’ ছবির সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফরিদুর রেজা সাগর
ফরিদুর রেজা সাগর

ফরিদুর রেজা সাগর বলেন, ‘খাঁচা ছবিতে পরিশ্রমের সাথে যোগ হয়েছে মায়া ও মমতা। তাছাড়া ছবিটি খুবই সময়োপযোগী।’ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘সিরিয়া সমস্যা বা রোহিঙ্গা ইস্যু সবকিছুর সাথে ছবিটির এক অন্যরকম সামঞ্জস্যতা রয়েছে। ছবিটি যেন এসব বেদনাকেই ধারণ করে।’  তিনি ছবিটির সাফল্য কামনা করেন।

ছবির চিত্রনাট্যকার এবং অন্যতম বিশেষ চরিত্র ‘অম্বুজাক্ষ’কে ফুটিয়ে তোলা অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘গল্প হিসেবে খাঁচা বেদনার, কিন্তু আমরা সবাই এর ধারাবাহিকতায় যুক্ত।’

আজাদ আবুল কালাম
আজাদ আবুল কালাম

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘চরিত্রটি করতে গিয়ে আমার মনে হয়েছে, এ যেন আমার-ই গল্প এবং আমি এর মাঝে বন্দী হয়ে গেছি।’

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনী নিয়ে ছবিটি নির্মান করা হয়েছে। যাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প।  অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়।

মামুনুর রশীদ

ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি ‍হয়ে।

ছবির লোকেশন নির্বাচন নিয়ে অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘এ ধরণের ছবিতে শুধু চরিত্র নয়, লোকেশন নির্বাচনও একটি বড় বিষয়।’ তাই নড়াইলের একটি প্রত্যন্ত গ্রামে ছবির লোকেশন নির্বাচন করা হয়েছে বলে তিনি জানান। ছবিটি প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘সরাসরি রাজনীতি নয়, বরং রাজনৈতিক প্রভাব নিয়ে ছবিটি নির্মিত।’ চ্যানেল আইয়ে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলরুবা সাথী।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।

২২ শে সেপ্টেম্বর ঢাকার স্টার সিনাপ্লেক্সসহ দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ‘খাঁচা’।

ছবি: রণ মাহমুদ

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্ম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঞ্চে আবারও ‘কেরামতনামা’ এবং ‘বায়োস্কোপ’

পরবর্তী

স্মিথের স্বপ্নের দলে হরভজন আছেন, কোহলি নেই

পরবর্তী
ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মিথের স্বপ্নের দলে হরভজন আছেন, কোহলি নেই

প্রিয়াংকা চোপড়া ও ওহ মালালা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওহ মালালা, এমন করে বলো না: প্রিয়াংকা চোপড়া

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT